Share this:
হুগলির ডানলপ ময়দান-এ “অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মানবাধিকার সচেতনতা ও সামাজিক সুরক্ষা সম্মেলন–২০২৬” অনুষ্ঠিত হয় বিপুল সাড়া নিয়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত ২০,০০০-এরও বেশি রেলওয়ে মালগোদাম শ্রমিক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক ইউনিয়ন (BRMGSU) ও ভারতীয় লেবার ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল শ্রমিক অধিকার ও সামাজিক সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি।
সম্মেলনের উদ্বোধনী ভাষণে BRMGSU সভাপতি ডঃ পরিমল কান্তি মণ্ডল বলেন,
“ঐক্য ও আইনি সচেতনতা ছাড়া শ্রমিকের মর্যাদা ও অধিকার রক্ষা সম্ভব নয়।”
প্রধান অতিথি NHRC সদস্য শ্রী প্রিয়াঙ্ক কানুনগো শ্রমিকদের সমস্যার সমাধানে উদ্যোগের আশ্বাস দেন। সম্মেলনের শেষে সংগঠিত আন্দোলন জোরদারের অঙ্গীকার করা হয়।




Post Comment