Share this:
আগামী ২০ই ফেব্রুয়ারিতে বড়োপর্দায় মুক্তি পেয়েছে নতুন বাংলা ছবি “পরবাসী”। আর মুক্তির পর থেকে বেশ দর্শকদের থেকে ভালোবাসা পেয়েছে এই ছবি। পুরোপুরি ভিন্ন লুকে এক গুচ্ছ নামী অভিনেতা অভিনেত্রী নিয়ে এই ছবি বানিয়েছেন পরিচালক মনেট রায় সাহা। ছবিটির প্রযোজনা করেছেন প্রযোজক অনিল দেবনাথ ও ছবিটি মুক্তি পেয়েছে “পূর্ব দিগন্ত ফিল্ম প্রোডাকশন” এর ব্যানারে।

১৯৬০ সালের অস্থির সময়কে পটভূমি করে নির্মিত হয়েছে এই ছবি। অনবদ্য অভিনয়ে দেখা গিয়েছে লোকনাথ দে ও কিঞ্জল নন্দকে। অন্যদিকে ছবিতে নিজেদের দারুন অভিনয় উপহার দিয়েছেন দেবপ্রতীম দাসগুপ্ত, স্বাতী মুখার্জি, সবুজ বর্ধন। অন্যদিকে ছবির প্রতিটি মোড়ে রয়েছে চমকপ্রদ গান। ছবিতে শান, ইমন চক্রবর্তী, মেখলা দাসগুপ্ত, ইকশিতার কন্ঠে শোনা গিয়েছে দারুন গান। এই ছবি শুধু দেশ ভাগের গল্প তুলে ধরেনি। এই ছবি মায়া ও ভালোবাসার কথা বলে। ছবিতে ত্রিপুরার নানান মনোরম দৃশ্যে তুলে ধরা হয়েছে।
ইতিমধ্যে কলকাতা শহরের স্বনামধন্য সিনেমাহল নন্দনে সগৌরবে চলছে এই ছবি “পরবাসী”। সম্প্রতি হয়েছে সেই ছবির প্রিমিয়ার। উপস্তিত ছিলেন ছবির কলাকূশলীরা। সিনেমার শেষে দর্শকদের থেকে দারুন রেসপন্স পাওয়া যায়৷

প্রযোজক অনিল দেবনাথ জানান “এই ছবিতে শুধু দেশ ভাগের কথা বলা হয়নি। এই ছবিতে মানুষের জীবনের কথা বলা হয়েছে, পরিবারের কথা বলা হয়েছে। পরিবার ছেড়ে দেশ ভাগের সময় যে মায়া রেখে মানুষ চলে এসেছিল, সেই মায়া ফুটে উঠেছে ছবি জুড়ে। দর্শকমহলে ভালোবাসা পাবে এই ছবি আমি আশা করি”।




Post Comment