Share this:
চলচ্চিত্র “ম্যাজিক পেন”-এর সারসংক্ষেপ: এক জমিদার বাড়িতে আশ্রয় নিয়ে আছে এক কিশোরী এবং তার মানসিক ভারসাম্যহীন মা।

প্রতিদিন সকালে, পাড়ার এক দুষ্টু ছেলে মেয়েটিকে স্বপ্ন দেখা থেকে বিরত রাখে—ঠিক সেই মুহূর্তে, যখন মেয়েটি সবেমাত্র স্বপ্ন দেখতে শুরু করতে যাচ্ছে। পাড়ার সেই দুষ্টু ছেলেটির উৎপীড়নের কারণেই মেয়েটি প্রতিদিন সকালে স্বপ্ন দেখা থেকে বঞ্চিত হয়। ঠিক যখনই সে স্বপ্ন দেখতে শুরু করত, ছেলেটি তার গায়ে জল ছিটিয়ে তাকে জাগিয়ে দিত এবং বলত, “তুমি কিনা একটা ছেঁড়া খাতায় ভর দিয়ে লাখ লাখ টাকার স্বপ্ন দেখছ!” প্রতিদিনের মতোই, আজকের দিনটিও এর ব্যতিক্রম ছিল না। মেয়েটি ছেলেটিকে ধরার চেষ্টা করে; কিন্তু যখন সে তাকে ধরতে ব্যর্থ হয়, তখন সে বনের ধারে গিয়ে বসে পড়ে এবং সেখানে একটি জাদুর কলম খুঁজে পায়। মেয়েটি নিজের অজান্তেই আবিষ্কার করে যে, সেই কলম দিয়ে সে যা-ই আঁকে, তা-ই বাস্তবে রূপ নিতে শুরু করে। তবে অদ্ভুত বিষয়টি হলো, মেয়েটি তার এই কলমের মাধ্যমে অন্য সবার উপকার করলেও, নিজের কোনো উপকারের কথা সে কখনোই ভাবে না।

এখন দেখার বিষয় হলো—কেন এই জাদুর কলমটি কেবল সেই মেয়েটির কাছেই অলৌকিকভাবে আবির্ভূত হলো? আর এই কলমের সুবাদে মেয়েটি কি তার নিজের জীবনে কোনো সুফল পাবে? জাদুর কলমের বদৌলতে মেয়েটি কি তার হারানো জীবনকে আবারও ফিরে পাবে? এর উত্তর জানতে হলে আপনাকে আপনার নিকটস্থ সিনেমা হলে যেতে হবে—6 ই মার্চ থেকে সিনেমা হলে স্বগৌরবে চলছে, সম্প্রতি 15 ই মার্চ হয়ে গেল ম্যাজিক স্পেশাল স্ক্রীনিং। পদ্মশ্রী সিনেমা হল যাদবপুর ও আলোচনা সিনেমা হল নবদ্বীপে এখনো দেখা যাচ্ছে ম্যাজিক পেন সিনেমাটি, খুব সম্প্রতি নন্দন টুতেও আরেকটি স্পেশাল স্ক্রীনিং হতে চলেছে ম্যাজিক পেন সিনেমাটি, এই ছবিটিতে অভিনয় করেছেন অরুন ব্যানার্জি, সঞ্জীব সরকার, সুব্রত গুহ রায়,নুর ইসলাম,অনন্যা বিশ্বাস, সুচরিতা মান্না, অরিন্দম ভট্টাচার্য প্রমূখরা, ম্যাজিক পেন গল্পটির লিখেছেন রূপা বিশ্বাস,




Post Comment