Share this:
”
নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি কলকাতার রোটারি সদনে ছয় দিন ধরে অনুষ্ঠিত হল ছোট ছবির বড় উৎসব। আয়োজক ছিলেন আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সভাপতি শ্রী সৌরভ চক্রবর্তী, ও সংস্থার ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী। দেশ বিদেশের নামজাদা পরিচালক, নির্দেশক, প্রযোজক ও অভিনেতা অভিনেত্রীর এই ফেস্টিভালে উপস্থিতি চোখে পরার মত ছিল। টালিগঞ্জের প্রচুর অভিনেতার অভিনীত শর্ট ফিল্ম এই ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানের শেষ দিনে অর্থাৎ ২৫শে জানুয়ারি বিখ্যাত অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট এ পুরস্কৃত করা হয়েছে। ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ভিভা গার্ল নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। নায়িকা দর্শনা বণিক, সাহেব চ্যাটার্জি, ফাল্গুনী চ্যাটার্জি, পরিচালক ও অভিনেতা অশোক রায়, লেখক ও কবি ড. স্বপন কুমার নাথ, অভিনেতা ঋক জয়শোয়াল, মডেল ইরা ভট্টাচার্য, ট্রু ব্র্যান্ডের কর্ণধার নয়ীম আলম প্রমুখ ব্যাক্তিত্ব। অনুষ্ঠানের সভাপতি শ্রী সৌরভ চক্রবর্তী ইন্ডাস্ট্রির সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।




Post Comment