Share this:
নিজস্ব প্রতিনিধি:শনিবার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথির উপলক্ষে নগর সংকীর্তনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয় । ঠাকুরপুকুরের গোপাল’স গার্ডেন ভক্তি কুটিরের ছাত্রছাত্রীরা শ্রীমদ্ভগবদ্গীতা থেকে শ্লোক পাঠ করেন। তারা ভগবান শ্রীকৃষ্ণের ভজন ও লীলাকাহিনীও পরিবেশন করেন।
সংগঠনের লক্ষ্য , শিশুদের মধ্যে আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, যাতে তারা আগামী দিনের জন্য একটি উন্নত বিশ্ব গড়তে পারে। স্কুল পাঠ্যক্রম শ্রীমদ্ভগবদ্গীতা এবং অন্যান্য প্রাচীন বৈদিক শাস্ত্রের শিক্ষার উপর ভিত্তি করে তৈরি।




Post Comment