Share this:
কলকাতা, ২৫ জানুয়ারি, ২০২৬: আন্তর্জাতিক আইভি নার্সেস ডে উপলক্ষে ফোর্টিস হাসপাতাল আনন্দপুর, ইনফিউশন নার্সেস সোসাইটি (INS) ইন্ডিয়ার বেঙ্গল চ্যাপ্টারের সহযোগিতায় কলকাতায় প্রথমবারের মতো আইভি নার্সেস ওয়াকাথনের আয়োজন করে। এই কর্মসূচির উদ্বোধন করেন কলোনেল বিনু শর্মা, সিইও, INS ইন্ডিয়া, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মধুকরী রায়, ভাইস প্রেসিডেন্ট, INS ইন্ডিয়া, ডলি বিশ্বাস, চ্যাপ্টার হেড, INS বেঙ্গল এবং মানসী ভাস্কর, কো-চেয়ার, INS কলকাতা চ্যাপ্টার। তাঁরা সকলেই ওয়াকাথনে অংশগ্রহণ করে এই উদ্যোগের জাতীয় গুরুত্ব তুলে ধরেন।

ফোর্টিস হাসপাতাল আনন্দপুরের নার্সিং এডুকেশন, ইনফেকশন কন্ট্রোল ও প্রশাসনিক দল দ্বারা পরিকল্পিত এই কর্মসূচিতে শহরের ২০টিরও বেশি হাসপাতাল থেকে বিপুল সাড়া পাওয়া যায়। অংশগ্রহণকারী হাসপাতালগুলির মধ্যে ছিল অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল, বি.এম. বিরলা হার্ট রিসার্চ সেন্টার, সিএমআরআই হাসপাতাল, মণিপাল হাসপাতাল (ঢাকুরিয়া) প্রভৃতি। মোট ২০০-র বেশি নার্স এই ওয়াকাথনে অংশ নিয়ে রোগী সুরক্ষায় ইনফিউশন নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

সকাল ৭টা নাগাদ ফোর্টিস হাসপাতাল আনন্দপুর থেকে শুরু হওয়া ২ কিলোমিটার দীর্ঘ এই পদযাত্রা অ্যাক্রোপলিস মলের দিকে অগ্রসর হয়ে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। অংশগ্রহণকারী সকল নার্সকে সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করা হয় এবং সহযোগী স্বাস্থ্যসংস্থাগুলিকে তাঁদের অবদানের স্বীকৃতিস্বরূপ স্মারক প্রদান করা হয়।
এই ওয়াকাথনের মূল উদ্দেশ্য ছিল ইনফিউশন থেরাপির সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যেখানে উল্লেখ করা হয় যে ৯৫ শতাংশেরও বেশি হাসপাতালে ভর্তি রোগীর ভাসকুলার অ্যাক্সেস ডিভাইসের প্রয়োজন হয় এবং নিরাপদ ও কার্যকর ইনফিউশন থেরাপি প্রদানে নার্সরাই প্রধান ভূমিকা পালন করেন। পাশাপাশি, সঠিক আইভি কেয়ার ও প্রশিক্ষিত ইনফিউশন দক্ষতার গুরুত্ব তুলে ধরা হয়, কারণ ইনসার্শন টেকনিক, লাইন মেইনটেন্যান্স বা স্বাস্থ্যবিধিতে সামান্য ত্রুটিও সংক্রমণ ও জটিলতার কারণ হতে পারে। এ সময় স্ট্যান্ডার্ড অ্যাসেপটিক প্রোটোকল অনুসরণ, নিয়মিত সাইট অ্যাসেসমেন্ট, সময়মতো ড্রেসিং পরিবর্তন এবং সতর্কতামূলক লক্ষণ দ্রুত শনাক্ত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যা রোগী সুরক্ষা ও উন্নত চিকিৎসার মান নিশ্চিত করে।
এ প্রসঙ্গে ফোর্টিস হাসপাতাল আনন্দপুরের ফ্যাসিলিটি ডিরেক্টর, মি. আশিস মুখার্জি বলেন, “স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে ইনফিউশন নার্সরা ক্লিনিক্যাল ফলাফল উন্নত করা ও রোগী সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ববোধ, পেশাগত গর্ব এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই ওয়াকাথন একটি কার্যকর মঞ্চ তৈরি করেছে, যেখানে ইনফিউশন থেরাপির গুরুত্ব এবং নার্সদের অপরিহার্য অবদান তুলে ধরা হয়েছে। ফোর্টিস হাসপাতাল আনন্দপুর ভবিষ্যতেও নার্সিং উৎকর্ষতা উদযাপন, রোগী সুরক্ষা জোরদার এবং সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগে অঙ্গীকারবদ্ধ থাকবে।”
এ বিষয়ে ফোর্টিস হাসপাতাল আনন্দপুরের চিফ নার্সিং অফিসার ও INS বেঙ্গল চ্যাপ্টার হেড, মিসেস ডলি বিশ্বাস বলেন, “INS–বেঙ্গল চ্যাপ্টারের প্রথম এই নার্সেস ওয়াকাথন আমাদের পক্ষ থেকে সেই সকল আইভি নার্সদের স্বীকৃতি জানানোর একটি উদ্যোগ, যাঁরা ২৪×৭ কাজ করে রোগীদের অপ্রয়োজনীয় জটিলতা থেকে রক্ষা করেন এবং ইনফিউশন থেরাপির প্রতিটি ধাপে সুরক্ষা আরও দৃঢ় করেন। সপ্তাহব্যাপী স্কিলাথন, কুইজ এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট উদ্যোগের মাধ্যমে ফোর্টিস হাসপাতাল আনন্দপুরের নার্সিং এডুকেশন ও ইনফেকশন কন্ট্রোল টিম নিরাপদ চর্চা, ক্লিনিক্যাল উৎকর্ষতা এবং ধারাবাহিক শিক্ষার সংস্কৃতি আরও সুদৃঢ় করছে।”




Post Comment