Share this:
কলকাতা (৩১ জানুয়ারী ‘২৬):- শনিবার অপরাহ্ণে এই বছরের ‘বাণী বন্দনা সম্মান ২০২৬’ প্রদান করল ‘স্বাদে আহ্লাদে’।

প্রেস ক্লাব কলকাতায় আয়োজিত এই সম্মান প্রদান অনুষ্ঠান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সরস্বতী পুজো সংগঠকদের পারিতোষিক, শংসাপত্র ও নগদ অর্থ প্রদানের পাশাপাশি অপর ৭ পুজো সংগঠকদের হাতে সান্ত্বনা পুরস্কারও তুলে দেওয়া হয়েছে।

সরস্বতী পুজো সংগঠকদের পুরস্কার ছাড়া ‘বাণী বন্দনা সম্মান ২০২৬’ জানানো হয় ‘অল বেঙ্গল মেনস ফোরাম’-এর প্রতিষ্ঠাতা নির্দেশক নন্দিনী ভট্টাচার্য, সিআইডি ওয়েস্ট বেঙ্গল-এর উপ আরক্ষাধ্যক্ষক প্রণতি সাহা, অভিনেত্রী সঙ্গীতা দাস, শ্বেতা মিশ্র সহ পুষ্টিবিদ অনুশ্রী মিত্র কে বিশেষ সম্মাননা প্রদান করেছে।

বলে রাখা ভালো, এই বছর সৃজনশীল, দৃষ্টিনন্দন সরস্বতী পুজো করার জন্য ‘স্বাদে আহ্লাদে’ পরিবার বিজয়ী পুজো সংগঠকদের পুরস্কার মূল্যের পাশাপাশি, স্মারক, শংসাপত্র ছাড়াও ‘স্বাদে আহ্লাদে’-র ১ লিটারের সরষের তেলের পাউচও উপহার রূপে তুলে দিয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে ‘স্বাদে আহ্লাদে’-র তরফ থেকে বরিষ্ঠ বিপণন আধিকারিক গৌতম সূত্রধর জানিয়েছেন, “এই বছর প্রথম স্থানাধিকারী বেলেঘাটা ৩৩ পল্লী-র হাতে পুরস্কার রূপে ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে, দ্বিতীয় স্থানাধিকারী ইয়ং বয়েজ আমরা সবাই-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৭ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারী পূবালী নতুন ক্লাব-এর হাতে তুলে দেওয়া হয়েছে ৫ হাজার টাকা।” অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন মি: নবারুন,মৌসুমী এবং জলিলি দাস!




Post Comment