Share this:
বাংলা সিনেমার সর্বশেষ স্বাধীন চলচ্চিত্র ‘বিনি সুতোর টান’–এর এক্সক্লুসিভ প্রিমিয়ার সফলভাবে অনুষ্ঠিত হলো কোলকাতার সংস্কৃতির অন্যতম পীঠস্থান নন্দন–এ। হলভরা দর্শকের উপস্থিতিতে প্রিমিয়ারটি রূপ নেয় এক আবেগঘন, গর্বের এবং স্মরণীয় অনুষ্ঠানে।
প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের বহু দিকপাল—
আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজক অঞ্জন বসু,
পরিচালক ও প্রযোজক অভিজিৎ ব্যানার্জী,জনপ্রিয় প্রযোজক পীযূষ সাহা,প্রখ্যাত গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়,খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জি,
সিনিয়র জার্নালিস্ট চৈতালি দত্ত,
পরিচালক স্বপন সাহা,
পরিচালক রাহুল মুখার্জি,
এছাড়াও উপস্থিত ছিলেন সুরকার স্যভি, নীলায়ন চ্যাটার্জি, মিডিয়া ব্যক্তিত্ব, সংস্কৃতিকর্মী এবং চলচ্চিত্রপ্রেমীরা।

প্রিমিয়ারে প্রদর্শনের পর দর্শকদের আবেগ স্পষ্টভাবে ফুটে ওঠে। বহু দর্শকের চোখ ভেজে যায় বাবা–মেয়ের মর্মস্পর্শী সত্য ঘটনার ওপর নির্মিত এই গল্পে। ছবির সরল কিন্তু দৃঢ় আবেগ, মানবিক টানাপোড়েন এবং চরিত্রগুলোর নিঃস্বার্থ ভালোবাসা মুহূর্তেই দর্শকদের হৃদয়ে ছাপ ফেলে।
প্রিমিয়ারে উপস্থিত সাংবাদিকরাও ছবিটির সংবেদনশীল উপস্থাপন, দৃশ্য–সংলাপের সততা এবং অভিনয়শৈলীর প্রশংসা করেন।
বিশ্বজুড়ে ৩৬টি ফিল্ম ফেস্টিভ্যাল ও ১৫২টি আন্তর্জাতিক পুরস্কার
থিয়েটারে মুক্তির আগেই ‘বিনি সুতোর টান’ তার অসাধারণ বিষয়বস্তু ও নির্মাণশৈলীর কারণে বিশ্বের সেরা ৩৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয় এবং মোট ১৫২টি সম্মানজনক পুরস্কার অর্জন করে।
২০২৬ সালের অন্যতম আলোচিত ও প্রশংসিত বাংলা স্বাধীন সিনেমা হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছে ছবি টি।
চরিত্রদের অসাধারণ অভিনয়
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন—
ভুবনেশ্বর দে (প্রযোজক–অভিনেতা),
জিয়া মুখার্জি,আয়েশা ভট্টাচার্য,বোধিসত্ত্ব মজুমদার,পায়েলমুখার্জি,
এবং আরও অনেকে।প্রত্যেকের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

একজন বাবা এবং তার মেয়ের নিঃস্বার্থ ভালোবাসা, সামাজিক সংগ্রাম এবং হৃদয়ের টানাপোড়েন মিলিয়ে তৈরি “বিনি সুতোর টান”—যেখানে রক্তের সম্পর্ক নয়, অনুভূতির নীরব সুতোর বন্ধনই গল্পকে এগিয়ে নিয়ে যায়। এই নির্মাণের কেন্দ্রে রয়েছে সম্পর্কের শক্তি, ত্যাগ, আর ভালোবাসার শুদ্ধতা—যা দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছে।
পরিচালক সত্যজিৎ দাসের মানবিক সিনেমা নির্মাণের পরম্পরা
পরিচালক সত্যজিৎ দাস এর পূর্ববর্তী কাজ ‘Paintings in the Dark’—যা এক অন্ধ চিত্রশিল্পীর গন্ধ, শব্দ ও স্পর্শ দিয়ে ছবি আঁকার অনন্য গল্প বলেছিল—২০২০ সালে হলে মুক্তি পায় এবং বর্তমানে Amazon Prime Video–তে উপলব্ধ।
তার এই নতুন ছবিটিও মানবিক গল্প বলার সেই ধারাকে আরও দৃঢ় করেছে।
মুক্তি পাচ্ছে শীঘ্রই
‘বিনি সুতোর টান’ মুক্তি পাচ্ছে আগামী ২৭শে ফেব্রুয়ারি, সারা বাংলা জুড়ে নির্বাচিত প্রেক্ষাগৃহে।
স্বাধীন বাংলা চলচ্চিত্রের নতুন দিশা দেখতে এবং একটি হৃদয়ছোঁয়া বাস্তব গল্প অনুভব করতে হলে ছবিটি অবশ্যই দর্শনযোগ্য।




Post Comment