×

বেহালায় পারিবারিক অনুষ্ঠানে মডেল রোহন ব্যানার্জি…

বেহালায় পারিবারিক অনুষ্ঠানে মডেল রোহন ব্যানার্জি…

Share this:

কলকাতা, বেহালা:
বেহালা সিলপাড়া এলাকার ২৪, শশীভূষণ ব্যানার্জি রোডে (LIC মোড় সংলগ্ন) এক পারিবারিক অনুষ্ঠানে নজর কাড়লেন মডেল ও অভিনেতা রোহন ব্যানার্জি। দাদা রাজীব ব্যানার্জির বউভাত অনুষ্ঠানে তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও বিশেষ।

অনুষ্ঠানে রোহনের সঙ্গে উপস্থিত ছিলেন বিউটি বর্মন তমদার। ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রার্থনা ও সামাজিক অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে প্রায়ই দেখা যায়, যা দর্শকদের কাছেও বেশ ভালো লাগে। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে রোহন জানান, খুব শীঘ্রই তাঁর একাধিক নতুন কাজ আসতে চলেছে।

এদিন রোহন তাঁর বৌদি ইন্দ্রাণী ব্যানার্জির প্রশংসা করেন এবং পারিবারিক অনুভূতির কথা ভাগ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহনের মা বুলা ব্যানার্জি সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সার্বিকভাবে পারিবারিক উষ্ণতা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Post Comment

You May Have Missed