×

সুরম্য ছন্দনিকেতনের ছন্দ সংলাপ উৎসব…

সুরম্য ছন্দনিকেতনের ছন্দ সংলাপ উৎসব…

Share this:


নিজস্ব প্রতিনিধি , কলকাতা : শুক্রবার তপন থিয়েটারে সুরম্য
ছন্দনিকেতনের আয়োজনে ব্যারাকপুর প্রয়াস নাট্যগোষ্ঠীর সহযোগিতায় ভাষা ছন্দ সংলাপ উৎসব অনুষ্ঠিত হল । বদরপুর থিয়েটার ওয়ার্কশপের প্রযোজনায় তাদের সাড়া জাগানো নাটক আইডেন্টিটি এবং ব্যারাকপুর প্রয়াস নাট্যগোষ্ঠীর প্রযোজনায় লজেন্স কাকু দুটি একাঙ্ক নাটক মঞ্চস্থ হল। দুটি নাটক উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেছে।এই অনুষ্ঠানে আয়োজক সংস্থার পক্ষ থেকে আবৃত্তি পরিবেশন করলেন শিশু শিল্পী হৃয়াংশী গোস্বামী, অচিন্ত্যকুমার মজুমদার, মিনু রায় এবং সীমন্তিকা ভট্টাচার্য। অনুষ্টানে সম্বর্ধিত করা হয় শিলচর রুপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, বিশ্ব বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন এর কর্ণধার ডঃ রাধাকান্ত সরকার, শ্রুতি নাটক, আবৃত্তি শিল্পী তথা দূরদর্শনের অবসরপ্রাপ্ত প্রযোজক ডঃ অরুময় বন্দ্যোপাধ্যায়, চিত্রগ্রাহক
হিমাদ্রি পাল,নাট্য পরিচালক রূপক রক্ষিত ও রণধীর রায়, সাংবাদিক সৌরভ দত্ত, প্রকাশক আনন্দ মণ্ডল এবং বিশিষ্ট সংগঠক রীতেশ ঘোষ ও অপর্ণা ঘোষ প্রমুখকে । সুরম্য
ছন্দনিকেতনের কর্ণধার ডঃ দেবাঞ্জন মুখোপাধ্যায়ের লেখা এক মলাটে দশটি শ্রুতিনাটক ও গৌতম চক্রবর্তী বাংলা ভাষান্তর এডওয়ার্ড লিয়ারের লা লা লিমেরিক সংকলন উন্মোচিত হয়।

Post Comment

You May Have Missed