×

স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত….

স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত….

Share this:

স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডলকে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার, কলকাতার পক্ষ থেকে মর্যাদাপূর্ণ এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হল।

স্কটিশ চার্চ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন (অ্যাকাডেমিক্স) ও ট্রাস্টি ড. সুমন্ত রুদ্র তাঁর হাতে এই সম্মান তুলে দেন।
কলেজের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ড. মণ্ডলকে এই সম্মান প্রদান করা হয়। তাঁর নেতৃত্বে স্কটিশ চার্চ কলেজ NAAC-এ ‘A’ গ্রেড অর্জন করেছে এবং NIRF র‍্যাঙ্কিংয়ে দু’বার দেশের সেরা ১০০ কলেজের মধ্যে স্থান পেয়েছে।
ড. মণ্ডলের উদ্যোগে কলেজে প্রতিষ্ঠিত হয়েছে কলেজ এন্টারপ্রেনারশিপ সেল, কথাকলি দেবনাথ এস টি ই এম ইনোভেশন ও ইনকিউবেশন সেন্টার, পি বি এস এস ডি সি-এর অধীনে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। এছাড়াও ওগিলভি হোস্টেলকে সংস্কার করে একাডেমিক ভবনে রূপান্তরিত করা হয়েছে। তাঁর সময়কালে আই আই টি, আই আর এম আর আই, ট্রিনিটি ইউনিভার্সিটি অফ এশিয়া (ম্যানিলা) এবং ওয়ারশ বিশ্ববিদ্যালয় (পোল্যান্ড)-সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সংযোগ গড়ে উঠেছে।


ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে পুরনো ও বিরল বই ডিজিটাইজেশন, দর্শন এষণা ডিজিটাল লাইব্রেরি স্থাপন, অভয় চরণ দে সেমিনার হল গঠন এবং অনলাইন বাংলা শেখার প্ল্যাটফর্ম চালুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পও বাস্তবায়িত হয়েছে।
সম্মান গ্রহণ করে ড. মধুমঞ্জরি মণ্ডল বলেন, “আমি কখনও নিজের জন্য কিছু অর্জনের কথা ভাবিনি; বরং সকলকে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করাই আমার আনন্দ। কাজের মহত্ত্বকে ধর্মের ছোট ছোট সীমার মধ্যে ভাগ করার পক্ষপাতী নই। আমি সর্বজনীন ধর্ম ও বিশ্বভ্রাতৃত্বে বিশ্বাসী। আমার গুরু যিশুর শিক্ষাকে অনুসরণ করার চেষ্টা করি। স্কটিশ চার্চ কলেজের ‘হোল পার্সন এডুকেশন’-এর মিশন ও ভিশনের মধ্যেই আমার স্বপ্ন নিহিত, এবং এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে আমি কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।”
ড. সুমন্ত রুদ্র বলেন, “ড. মণ্ডলকে সম্মান জানাতে পেরে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার গর্বিত। তাঁর নেতৃত্ব সততা, অন্তর্ভুক্তি ও একাডেমিক উৎকর্ষতার প্রতিফলন। তাঁর দিকনির্দেশনায় স্কটিশ চার্চ কলেজের উল্লেখযোগ্য অগ্রগতি অনুপ্রেরণাদায়ক। কলেজের বিশিষ্ট প্রাক্তনী এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের সহযোগিতা আগামী দিনে আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।”

Previous post

Tata Steel World 25K Kolkata Honours Champions of Philanthropy & Social Impact….

Next post

আকাশ ইনস্টিটিউট ডব্লিউবিসিএচএসই শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত একাডেমিক প্রোগ্রাম চালু করেছেউদ্যোগের লক্ষ্য পশ্চিমবঙ্গ বোর্ডের শিক্ষার্থীদের বোর্ড ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জনে সহায়তা করা।

Post Comment

You May Have Missed