কলকাতা HCL Squash PSA-র ফাইনালে মিশরের খেলোয়াড়দের দাপট…
পুরুষ বিভাগে মোহাম্মদ গোহরকে হারিয়ে চ্যাম্পিয়ন সেফ রেফায়মহিলা বিভাগে মেন্না ওয়ালিদকে হারিয়ে চ্যাম্পিয়ন সোহায়লা হাজেমপুরুষ ও মহিলা—দুই বিভাগেই পুরস্কারমূল্য ৯,০০০ মার্কিন ডলারকলকাতা, ১৪ আগস্ট ২০২৬: এইচসিএল গ্রুপ, স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন অফ ইন্ডিয়া (SRFI)-এর সঙ্গে যৌথভাবে কলকাতায় HCL Squash PSA Challenger Tour-এর আসর শেষ করল। ১০ থেকে ১৪ আগস্ট দ্য ক্যালকাটা র্যাকেট ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন (PSA)-এর অনুমোদিত এই টুর্নামেন্টের লক্ষ্য হল ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় খেলার আরও সুযোগ করে দেওয়া।২০২৫ সালের সফল আয়োজনের পর ফের কলকাতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এবারের টুর্নামেন্টে ভারত, শ্রীলঙ্কা, মিশর, সুইজারল্যান্ড ও জার্মানিসহ ৭টি দেশের মোট ৪৮ জন খেলোয়াড় অংশ নেন। তাঁদের মধ্যে ২০ জন PSA ওয়ার্ল্ড র্যাঙ্কিংস -এর সেরা ২০০-তে থাকা খেলোয়াড়। পুরুষ ও মহিলা—দুই বিভাগেই পুরস্কারমূল্য ছিল ৯,০০০ মার্কিন ডলার।পাঁচ দিন ধরে চলা এই প্রতিযোগিতায় ভারতীয় খেলোয়াড়রা ঘরের মাঠে আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞ খেলোয়াড়দের বিরুদ্ধে খেলার সুযোগ পান। এর ফলে তাঁরা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি PSA র্যাঙ্কিং পয়েন্টও সংগ্রহ করেন।পুরুষ বিভাগের ফাইনালে মিশরের সেফ রেফায় তাঁরই দেশের খেলোয়াড় মোহাম্মদ গোহরকে ৬-১১, ১১-৭, ১১-৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন।মহিলা বিভাগের ফাইনালে মিশরের সোহায়লা হাজেম ১১-৯, ৯-১১, ১১-৫, ১১-৮ পয়েন্টে তাঁরই দেশের মেন্না ওয়ালিদকে হারিয়ে শিরোপা জেতেন।কলকাতার এই প্রতিযোগিতা ভারতীয় খেলোয়াড়দের আন্তর্জাতিক স্তরে আরও বেশি সুযোগ দেওয়ার HCL ও SRFI-এর বৃহত্তর উদ্যোগের অংশ। ভারতীয় স্কোয়াশকে আরও শক্তিশালী করার পাশাপাশি এই টুর্নামেন্ট খেলোয়াড়দের পেশাদার সার্কিটে এগিয়ে যেতে সাহায্য করছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রথমবার স্কোয়াশ অন্তর্ভুক্ত হতে চলেছে। তার আগে এই ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়দের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।Notes to the editor:About HCL Group: Founded in 1976 as one of India’s original IT garage start-ups, HCL Group is a pioneer of modern computing with many firsts to its credit, including the introduction of the 8-bit microprocessor-based computer in 1978, well before its global peers. Today, the HCL Group has a presence across varied sectors that include technology, healthcare and talent management solutions and comprises three companies – HCL Infosystems, HCLTech and HCL Healthcare. The conglomerate generates annual revenues of over US$14.8 billion with 223,000 employees operating across 60 countries. For further information, visit – www.hcl.com. plans ensuring promotion, development, and performance of the sport at all levels.