উন্নত চিকিৎসা পরিষেবায় এক ছাদের তলায় চালু হল রিহ্যাব হাব…
নিজস্ব প্রতিবেদন, মহেশতলা: উন্নত চিকিৎসা পরিষেবায় বাটানগরে চালু হল রিহ্যাব হাব। চিকিৎসা ব্যবস্থায় বাংলায় এমন উদ্যোগ প্রথম। এর আগে বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের উদ্যোগে এক ছাদের নীচে কানে শোনার যন্ত্র হিয়ারিং এইড মল চালু করা হয়েছিল। তার ঠিক দুবছরের মধ্যেই আত্মপ্রকাশ করল রিহ্যাব হাব।

সম্প্রতি বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের সহায়তায় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বাটা মোড় সংলগ্ন পশ্চিম জগতলায় রিহ্যাব হাব-এর শুভ উদ্বোধন হল। রিহ্যাব হাব বা পুনর্বাসন কেন্দ্র হল একটি উন্নতমানের চিকিৎসাকেন্দ্র, যেখানে মূলত কোনো বড় দুর্ঘটনা, অস্ত্রোপচার, স্ট্রোক, স্নায়বিক সমস্যা কিংবা বিভিন্ন ধরনের মাদকাসক্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রয়োজনীয় সাপোর্ট ও থেরাপি প্রদান করা হয়।সাধারণত একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের রিহ্যাব হাবে যে সমস্ত সুযোগ-সুবিধা এবং চিকিৎসা ব্যবস্থা থাকে তার সমস্ত প্রকার ব্যবস্থাই থাকছে বিআরজি রিহ্যাব হাবে। এখানে খুব যত্ন সহকারে স্ট্রোক বা দুর্ঘটনার পর রুগী যাতে নিজের দৈনন্দিন কাজ, যেমন—খাওয়া, পোশাক পরা, লেখার মতো কাজ” নিজে নিজেই করতে পারে তার জন্য স্বাবলম্বী করে তোলা হয়। পাশাপাশি যাদের কথা বলতে বা গিলতে সমস্যা হয় তাদেরকেও প্রয়োজনীয় থেরাপি এখানেই দেওয়া হয়। এছাড়াও হুইলচেয়ার, ওয়াকার, ক্রাচসহ বিভিন্ন সহায়ক সামগ্রীর সঠিক ব্যবহার ও ট্রেইনিংয়ের ব্যবস্থাও এরাই দিয়ে থাকে। মূলত রোগীদের আচরণগত পরিবর্তন এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে এই সংস্থার থেরাপি বর্তমান সময়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত কিছু পেতে গেলে আপনাকে আসতেই হবে মহেশতলার পশ্চিম জগতলার মেঘ বৃষ্টি অ্যাপার্টমেন্টের *BRG রিহ্যাব হাব* বাটানগরে। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার ফাউন্ডার ডঃ সুপর্ন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “যেকোনো বয়সের মানুষ দুর্ঘটনাজনিত বা যে কোনো রকম বয়জনিত কারণে শয্যাশায়ী হয়ে পড়লে তাঁকে থেরাপির মাধ্যমে সুস্থ করে তোলার একটা প্রয়াস বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের তরফ থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন নামী বেসরকারি হাসপাতালে সংস্থার তরফে এই পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। মহেশতলার বাটানগরে প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসায় দ্রুত উন্নতি ঘটাতে শুরু করা হলো আমাদের এই রিহ্যাব হাব। যে কেউ এসে চিকিৎসা পরিষেবা নিতে পারেন।’