শুভলক্ষ্মী ও দেব মাল্য’র পুজোর গান মুক্তি পেল…
বাংলা প্লেব্যাক সঙ্গীতের জগতে পরিচিত মুখ শুভলক্ষ্মী দেকলকাতার সঙ্গীতজগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন প্লেব্যাক গায়িকা শুভলক্ষ্মী দে। বিভিন্ন বাংলা গান, অ্যালবাম এবং মঞ্চানুষ্ঠানে তাঁর কণ্ঠশিল্পী হিসেবে অংশগ্রহণের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন।শুভলক্ষ্মী দে-র প্লেব্যাক করা উল্লেখযোগ্য গানগুলির মধ্যে রয়েছে ‘কলির অর্জুন’, ‘দ্য নাগরিক’, ‘গ্রহণ’, ‘লাভ বার্ডস’, ‘যুগে যুগে আমি তোমারি’ (সোনু নিগমের সঙ্গে), ‘ ‘ভালবাসি শুধু তোমাকে’ এবং ‘অন্তরে শুধু তুমি’ প্রভৃতি।

অ্যালবামের ক্ষেত্রেও তাঁর কাজের উল্লেখ রয়েছে। যেমন ‘কখনও মেঘ’ এবং ‘অন্য ভুবন। এই অ্যালবাম গুলিতে তিনি তাঁর শ্রুতিমধুর কণ্ঠের পরিচয় রেখেছেন।

*আসন্ন দুর্গা পূজায় ‘দেব মিউজিক’ থেকে তাঁর এবং দেবমাল্য চ্যাটার্জীর কণ্ঠে নতুন আলবাম দেব* *সুরারোপিত,দেবানিক কুন্ডুর সংগীতায়োজনে’আসছে বছর আবার হবে’ মুক্তি পেল।*কুলদীপ ভট্টাচার্য এবং রুদ্র মালাকারের চিত্রগ্রহণে গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য নিয়ে তৈরি হয়েছে গানটির ভিডিও । গানটি প্রকাশে উপস্থিত ছিলেন শিল্পী শুভলক্ষ্মী ও দেবমাল্য ছাড়াও চন্দন ঘোষ,বিল্ল মঙ্গল ত্রিবেদীসুমিত রায়,বাবুতাই ঘোষকৌশমী মনবীনা অধিকারী,শান্তনু রায়,বিবেক মুখার্জী,রত্নেন্দ্র ভাদুরী সহ কলাকুশালীরা।