কলকাতা, ৪ নভেম্বর, ২০২৬: ভারতে উৎসব মানেই আরও বেশি আনন্দ, আরও বেশি মানুষের সঙ্গে দেখা করা এবং একসঙ্গে আরও অনেক সুন্দর স্মৃতি তৈরি করা। এই উৎসবের মরশুমে ম্যাকডোনাল্ড’স ইন্ডিয়া – নর্থ অ্যান্ড ইস্ট নিয়ে এসেছে তাদের বিশেষ ‘ফেস্টিভ বাডি মিল’। সীমিত সময়ের এই বিশেষ অফারের মাধ্যমে প্রিয় ম্যাকডোনাল্ড’স-এর খাবারের স্বাদ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে বন্ধুত্ব ও একসঙ্গে উদযাপনের আনন্দকে আরও নিবিড় করে তুলছে সংস্থাটি।উৎসব মানেই উদযাপনের পরিসর আরও একটু বাড়িয়ে নেওয়া—এই ভাবনাকে সামনে রেখেই তৈরি হয়েছে এই বিশেষ ক্যাম্পেন। উৎসবের আলো দিয়ে ঘর সাজানো থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দেওয়া কিংবা একসঙ্গে বসে খাবার উপভোগ করা—উৎসবের মরশুমকে বিশেষ করে তোলে এমন ছোট ছোট মুহূর্তগুলিকেই উদযাপন করছে এই উদ্যোগ। বেছে নেওয়ার জন্য রয়েছে তিন ধরনের ফেস্টিভ বাডি মিল।

এর মাধ্যমে বন্ধুদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার আরও বেশি সুযোগ করে দিচ্ছে ম্যাকডোনাল্ড’স, যেখানে মিলেছে দারুণ স্বাদ, বৈচিত্র্য এবং সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় সমন্বয়।ফেস্টিভ বাডি মিলের তালিকায় রয়েছে ₹১১৯ মূল্যের ম্যাকঅ্যালু টিক্কি উইথ ভেজ সারপ্রাইজ বাডি মিল, ₹১৫৯ মূল্যের ভেজ সারপ্রাইজ কোরিয়ান বাডি মিল, যাতে থাকছে দুটি ভেজ সারপ্রাইজ কোরিয়ান বার্গার, এবং ₹১৯৯ মূল্যের ম্যাকভেজি বাডি মিল। প্রতিটি মিলেই থাকছে দুটি বার্গার, একটি ছোট ফ্রেঞ্চ ফ্রাই এবং একটি পানীয়। ফলে বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে পছন্দের ম্যাকডোনাল্ড’স-এর খাবার উপভোগ করার জন্য এটি হতে পারে এক আদর্শ বিকল্প।ক্যাম্পেনটিকে আরও আকর্ষণীয় করে তুলতে একটি বিশেষ প্রচারমূলক ছবিও (ক্যাম্পেন ফিল্ম) প্রকাশ করেছে ম্যাকডোনাল্ড’স। এই ছবিতে উৎসবের মরশুমে মানুষের একত্রিত হওয়ার নানা কারণ ও আনন্দঘন মুহূর্তগুলি তুলে ধরা হয়েছে। পাশাপাশি, ক্যাম্পেনের মূল বার্তাটিও আরও জোরালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে—উদযাপনের আনন্দে আরও অনেকের জন্য সবসময়ই জায়গা রয়েছে।দেখুন এখনই: https://www.instagram.com/reel/DfB86lGSpzL/?obrf=ZG5jZW9heXFuM2Zsউত্তর ও পূর্ব ভারতের ম্যাকডোনাল্ড’স রেস্তোরাঁগুলিতে সীমিত সময়ের জন্য উপলব্ধ এই ফেস্টিভ বাডি মিল উপভোগ করা যাবে ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, ড্রাইভ-থ্রু, জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম এবং ম্যাকডোনাল্ড’স অ্যাপের মাধ্যমে।ম্যাকডোনাল্ড’স ইন্ডিয়া – নর্থ অ্যান্ড ইস্ট সম্পর্কেভারতের উত্তর ও পূর্বাঞ্চলে ম্যাকডোনাল্ড’স-এর রেস্তোরাঁগুলি পরিচালনা করে কনট প্লাজা রেস্তোরাঁজ প্রাইভেট লিমিটেড (Connaught Plaza Restaurants Pvt. Ltd.)। ভারতে গ্রাহকদের সর্বোচ্চ মানের রেস্তোরাঁ-পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ ম্যাকডোনাল্ড’স। সংস্থার মেনুতে রয়েছে স্থানীয়ভাবে সংগৃহীত উন্নতমানের উপকরণ দিয়ে তৈরি নানা ধরনের খাবার।উত্তর ও পূর্ব ভারতে ৩০০টি রেস্তোরাঁ এবং ২০০টি ম্যাকক্যাফের মাধ্যমে প্রতি বছর লক্ষ লক্ষ গ্রাহককে পরিষেবা দিয়ে থাকে ম্যাকডোনাল্ড’স। পাশাপাশি, সংস্থাটি ৬,০০০-এরও বেশি মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দিয়ে ম্যাকডোনাল্ড’স স্ট্যান্ডঅ্যালোন রেস্তোরাঁ, ড্রাইভ-থ্রু এবং গ্রাহকদের সুবিধা ও উন্নত অভিজ্ঞতার কথা মাথায় রেখে ২৪ ঘণ্টা খোলা রেস্তোরাঁ-সহ বিভিন্ন পরিষেবা ও ব্র্যান্ড ফরম্যাটের মাধ্যমে নিজেদের কার্যক্রম পরিচালনা করে।আরও তথ্য ও নিয়মিত আপডেটের জন্য ভিজিট করুন www.mcdindia.com। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং লিঙ্কডইনে ম্যাকডোনাল্ড’স-এর সঙ্গে যুক্ত থাকুন।
