কলকাতা, ১৮ নভেম্বর ২০২৬: প্রতিটি পরিবারেই এমন কিছু মানুষ থাকেন, যাঁরা নিজেদের স্বতন্ত্র স্বভাবের জন্য সকলের নজর কেড়ে নেন। পাকরাশি পরিবারের চন্দ্রমোহন পাকরাশি ঠিক তেমনই এক চরিত্র! অভিনেতা কাঞ্চন মল্লিকের অভিনয়ে চন্দ্রমোহন হলেন পাকরাশি পরিবারের ৯০ বছর বয়সি কর্তা এবং শতাব্দীপ্রাচীন পাকরাশি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক। সোনি আট-এর আসন্ন ধারাবাহিক ‘ভূত গিন্নি জিলিপিলতা ফ্রম 1942’-এ দেখা যাবে এই খামখেয়ালি বৃদ্ধকে, যাঁর জীবনে হঠাৎই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা।

ছোটবেলায় করা একটি প্রতিশ্রুতির টানে ৮০ বছর পর ভূত হয়ে ফিরে আসেন তাঁর প্রথম স্ত্রী জিলিপিবালা। আগামী ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সোনি আট ও সোনি লিভ-এ শুরু হচ্ছে এই ধারাবাহিক।চন্দ্রমোহন একগুঁয়ে, খামখেয়ালি এবং বেশ মর্জিমাফিক চলতে ভালোবাসেন। পরিবারের সকলে যখন তাঁর শেষ সময়ের অপেক্ষায় দিন গুনছেন, তখন তিনি বারবার সুস্থ হয়ে ফিরে আসছেন, যা দেখে পরিবারের সদস্যদের বিস্ময়ের অন্ত নেই! তবে তাঁর এই অদ্ভুত স্বভাবের আড়ালেই লুকিয়ে রয়েছে এক সংবেদনশীল মন। বিশেষত জিলিপির স্মৃতি এবং তাঁকে দেওয়া পুরনো এক প্রতিশ্রুতির কথা ফিরে এলেই প্রকাশ পায় চন্দ্রমোহনের সেই আবেগপ্রবণ সত্তা।নিজের চরিত্র প্রসঙ্গে কাঞ্চন মল্লিক বলেন, “চন্দ্রমোহন এমন এক অসাধারণ ব্যতিক্রমী চরিত্র, আর ঠিক সেই কারণেই এই চরিত্রে অভিনয় করে আমি ভীষণ আনন্দ পাচ্ছি। তাঁর বয়স ৮০ হলেও, মনের দিক থেকে তিনি একেবারেই বৃদ্ধ নন। জীবনকে কিছুতেই ছেড়ে দিতে রাজি নন তিনি, যা তাঁর পরিবারের কাছে একইসঙ্গে বিস্ময়কর এবং বিরক্তিকর! তিনি একগুঁয়ে, খামখেয়ালি, চমকে দেওয়ার মতো নানা কাণ্ড ঘটাতে ওস্তাদ এবং নিজের মর্জিমতো চলতেই ভালোবাসেন। কিন্তু তাঁর এই দুষ্টুমি আর পাগলামির আড়ালেই লুকিয়ে রয়েছে এক গভীর আবেগপ্রবণ মন, বিশেষ করে জিলিপি এবং তাঁকে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গে। এই চরিত্রের নানা দিক ফুটিয়ে তোলার সুযোগটাই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে। তাঁর রসবোধ, খামখেয়ালিপনা, অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার পাশাপাশি অতীতের সঙ্গে জড়িয়ে থাকা কোমল অনুভূতি ও আবেগসবকিছুই পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছি। চন্দ্রমোহন এমন একটি চরিত্র, যার মধ্যে অনেকগুলো স্তর রয়েছে। আর সেই প্রতিটি স্তরকে নতুন করে আবিষ্কার করতে এবং পর্দায় ফুটিয়ে তুলতে আমি দারুণ উপভোগ করছি।”কাঞ্চন মল্লিককে চন্দ্রমোহন পাকরাশির চরিত্রে দেখতে চোখ রাখুন ‘ভূত গিন্নি জিলিপিলতা ফ্রম 1942’-এ। আগামী ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সোনি আট ও সোনি লিভ-এ শুরু হচ্ছে এই ধারাবাহিক।
