×

International Media Guild ‘সাহিত্য উৎকর্ষ সম্মান’ প্রদান করেছে…

International Media Guild ‘সাহিত্য উৎকর্ষ সম্মান’ প্রদান করেছে…

Share this:

প্রখ্যাত সাহিত্যিক
বনানী শিকদার লাভ করেছেন International Media Guild ‘সাহিত্য উৎকর্ষ সম্মান’ তার রচিত ‘গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ১’এর জন্যে.
Asish Basak, Founder-Chairperson of INTERNATIONAL MEDIA GUILD, এবং আরো অনেক গুণী ব্যক্তির সমাবেশে বনানী শিকদার সম্মান লাভ করেন কলকাতা নন্দন প্রাঙ্গণে.
বনানী শিকদার বাংলা সাহিত্যের একজন প্রতিষ্ঠিত ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক এবং কবি। দেশের বিভিন্ন প্রান্তে বসবাসের কারণে বৈচিত্রপূর্ণ তাঁর জ্ঞানভাণ্ডার এবং অভিজ্ঞতা। তাঁর লেখায় মানুষের সাধারণ জীবনস্রোতের বাইরে ঘটে যাওয়া ঘটনার প্রতিফলন থাকে অথবা তাতে এমন কিছু থাকে যা পাঠককে ভবিষ্যতের মাটিতে পা রেখে চলার অনুভূতি দেয়। বনানী শিকদারের সৃষ্ট গোয়েন্দা সুমনকল্যাণ এবং গোয়েন্দা সুকল্পার বিচার, ভাবনা এবং কার্যপদ্ধতি প্রকৃতপক্ষে তাঁরই শিক্ষা, বুদ্ধিমত্তা এবং উপস্থাপনার দক্ষতাকে প্রমাণ করে।
‘গোয়েন্দা সুমনকল্যাণ’ সিরিজ-এর একাধিক বই থেকে নেওয়া হয়েছে ‘গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ১’এর কেসগুলোকে। প্রায় প্রত্যেকটি কেসে দেখা যাবে প্রযুক্তির অত্যাধুনিক উপায়গুলোর যথাযথ ব্যবহার নিয়ে সুমনকল্যাণের অনুসন্ধান প্রক্রিয়া হয়ে উঠেছে অসাধারণ। সুমনকল্যাণ হলেন একজন প্রাইভেট ডিটেকটিভ যেমন ব্যোমকেশ, যেমন কিরীটী। এঁরা কেউই পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ করেননি অথবা করেন না। প্রয়োজনে পূর্বের ক্রিমিনাল রেকর্ড, ক্রেডিট হিস্টরি, ডেটা রিকভারি, সোশ্যাল মিডিয়া ইনভেস্টিগেশন, সাইবার সার্ভেল্যান্স, প্রপার্টি রেকর্ড, কোর্ট রেকর্ড ইত্যাদির মাধ্যমে এঁরাও এগোন তবে সময়বিশেষে রাস্তা আলাদা। পরিচিতির খাতিরে কখনো পুলিশের সাহায্য নিতে সক্ষম হলেও মনে হয় এটা তাঁদের একক প্রচেষ্টা। পাঠকরা তাঁদের উপর অগাধ আস্থা রাখেন, কারণ তাঁদেরকে পাঠকদের সামনে শুরুতেই উপস্থাপিত করা হয় একজন সফল এবং সমর্থ গোয়েন্দা হিসেবে। তাঁরা পারেন। ধৈর্য এবং বিচক্ষণতা দিয়ে তাঁরা সুবিচার-প্রত্যাশী এবং পাঠকদের কাছে একজন অসম্ভব আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব হয়ে ওঠেন।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, এবার অর্থাৎ ২০২৬-এর কলকাতা বইমেলায় এই বইটির দ্বিতীয় খণ্ড ‘গোয়েন্দা সুমনকল্যাণ সমগ্র ২’ও প্রকাশিত হয়েছে। বই পেতে পাঠক ‘পালক প্রকাশনী’র সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাজন থেকেও তাঁরা বই সংগ্রহ করা যেতে পারে।

Post Comment

You May Have Missed