কলকাতা, ২৬ নভেম্বর ২০২৬: শীর্ষস্থানীয় আইন সংস্থা খৈতান অ্যান্ড কো, ন্যাটহেলথের সহযোগিতায় ভারতের স্বাস্থ্যসেবা ক্ষেত্রের পরিবর্তনশীল নিয়ন্ত্রক কাঠামো নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে। এতে গুরুত্ব পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোগীর তথ্য সুরক্ষা, বিনিয়োগ ও কর্পোরেট পরিচালন ব্যবস্থা।মুম্বইয়ে ন্যাটহেলথের গভর্নিং কাউন্সিল ও পশ্চিমাঞ্চলীয় সিএক্সও সম্মেলনে ‘দ্য অ্যানাটমি অব ইন্ডিয়াজ হেলথকেয়ার সেক্টর: আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি ল্যান্ডস্কেপ’ শীর্ষক শ্বেতপত্রটি প্রকাশিত হয়।এতে স্বাস্থ্যসেবা ক্ষেত্রের আইনি ও বাণিজ্যিক পরিবর্তন, বেসরকারি ইক্যুইটি বিনিয়োগ, ঋণভিত্তিক অর্থসংস্থান, হাসপাতালের উত্তরাধিকার পরিকল্পনা, প্রতিযোগিতা ও একচেটিয়া ব্যবসা প্রতিরোধ আইন, পরিবেশবিধি, কর ব্যবস্থা এবং এআইয়ের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে।খৈতান অ্যান্ড কো-এর পার্টনার আনন্দ মেহতা বলেন, “প্রযুক্তির প্রভাবে স্বাস্থ্যসেবা গ্রহণ ও প্রদানের পদ্ধতি বদলাচ্ছে। ভারতের স্বাস্থ্যসেবা ক্ষেত্র দ্রুত উদ্ভাবনের কেন্দ্র হয়ে উঠছে। তবে ক্রমবর্ধমান বিনিয়োগ, সংযুক্তিকরণ ও নিয়ন্ত্রক সংস্কার নতুন জটিলতা তৈরি করেছে, বিশেষত রোগীর তথ্য ও চিকিৎসায় এআইয়ের ব্যবহার নিয়ে।”ইন্ডিয়া ব্র্যান্ড ইক্যুইটি ফাউন্ডেশন (আইবিইএফ)-এর মতে, ২০২৫ সালে ভারতের হাসপাতাল বাজারের আনুমানিক মূল্য ছিল ১২২.৩ বিলিয়ন মার্কিন ডলার। বার্ষিক চক্রবৃদ্ধির হার ১০.৬১ শতাংশ ধরে ২০৩০ সালে তা ২০২.৫ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে অনুমান।খৈতান অ্যান্ড কো-এর পার্টনার আদিত্য পাটনি বলেন, “বেসরকারি ইক্যুইটি ও ঋণভিত্তিক অর্থসংস্থানের গুরুত্ব বাড়ছে। বহু প্রোমোটার পরিচালিত হাসপাতাল গোষ্ঠী উত্তরাধিকার ও সংযুক্তিকরণের প্রশ্নের মুখোমুখি হচ্ছে। ফলে ব্যবসায়িক লেনদেনে পরিচালন ব্যবস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে ঝুঁকি বণ্টনে আরও নজর দেওয়া প্রয়োজন।”ন্যাটহেলথের সভাপতি ও অ্যাপোলো হসপিটালসের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর ডাঃ সঙ্গীতা রেড্ডি এআই ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্য পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেন।ন্যাটহেলথের সহ-সভাপতি এবং অ্যাস্টার ডিএম কোয়ালিটি কেয়ারের ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও বরুণ খান্না রোগীর তথ্য সুরক্ষা, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার ও প্রযুক্তিনির্ভর চিকিৎসার সিদ্ধান্তে জবাবদিহির গুরুত্ব তুলে ধরেন।শ্বেতপত্রটিতে এআইনির্ভর রোগ নির্ণয়, চিকিৎসার সিদ্ধান্ত গ্রহণে সহায়ক প্রযুক্তি ও টেলিমেডিসিনের আইনি দিকগুলি বিশ্লেষণ করা হয়েছে। পাশাপাশি, গোড়া থেকেই কর ও নিয়ন্ত্রক কাঠামো নির্ধারণ, পরিচালন ব্যবস্থা শক্তিশালী করা এবং পরিচালন পর্ষদের নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
