অমিতাভ বচ্চাণের বিখ্যাত চরিত্র বিজয় থেকে পশ্চিম মেদিনীপুরের বাস্তব বিজয় এবার বড় পর্দায়।
পশ্চিম মেদিনীপুরের লড়াকু মানুষ বিজয় পাল বড় পর্দার শুটিং এ এক অনবদ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন। বিজয় একজন পেশায় ব্যাবসায়ী, ছোট বেলা থেকে অভিনয় প্রতি আগ্রহী ছিলেন কিন্তু বাস্তব করা তার পক্ষে সম্ভব ছিল না। সংসারের চাপে এই স্বপ্ন ঢাকা পরে যায়। জিতের সাথি সিনেমা তার খুবই প্ৰিয় বহুবার সিনেমাটি দেখেছেন এবং নিজের মেয়ের নাম সাথি দেন। বিজয় কাজের সূত্র কলকাতা এলে রাস্তায় সিনেমা পোস্টার দেখে নিজের স্বপ্ন পুরোনোর কথা ভাবতেন কিন্তু সেটা কখনো সম্ভব হয়নি।
কিন্তু সময় যা চায় তাই হয় ভাগ্য যদি চায় তাহলে সময়ের কাজ সময়ে হয় তার আগে আমি যতই চেষ্টা করি না কেন। বিজয়ের এখন প্রস্তুতি চলছে। নিজের ব্যাবসার সাথে সাথে নিজের নতুন অধ্যায় নিয়ে খুব উদগ্রীব। আগামী অগাস্ট মাসে কলকাতা ও আউটডোর নিয়ে তার শুটিং। বাকি বিস্তারিত খবর অপেক্ষা করছে শুটিং ফ্লোর থেকে।