‘একসাথেই গোল্ড – বিইং টুগেদার ইস গোল্ড’ পুজোর একটা সরল সত্যকে জীবন্ত করে তুলল: একসাথে সময় কাটানো সোনার মত দামি কলকাতা, ৯ অক্টোবর ২০২৬: এবছরের দুর্গাপুজোয় যে উপহার মানুষ সবচেয়ে বেশি মূল্যবান মনে করছে সেটা কোনো বাক্সে পোরা জিনিস নয়, বরং প্রিয়জনদের সঙ্গে আরও কিছুটা সময়। পশ্চিমবঙ্গ জুড়ে উনোমার দ্বারা পরিচালিত টাটা টি গোল্ডের করা নতুন ক্রেতা সমীক্ষা থেকে জানা গেছে যে ২৫-৪০ বছর বয়সের ৬৮% ক্রেতা খুব দামি উপহার বা শপিং ভাউচার পাওয়ার চেয়ে বেশি খুশি হবেন তাঁদের প্রিয়জনেরা সময় করে চা, জলখাবার এবং গল্পগুজব করে তাঁদের সঙ্গে সময় কাটালে। পুজোয় পরিবারগুলো আর প্রিয়জনেরা কাছাকাছি এলেও প্রায়শই মনে হয় পুজোটা যেন বড্ড তাড়াতাড়ি কেটে যায়।

উত্তরদাতাদের ৮৩% বলেছেন যে তাঁরা পরিবারের সঙ্গে যথেষ্ট সময় কাটাতে পেরেছেন এরকম মনে হওয়ার আগেই প্রতিবছর বা অধিকাংশ বছরে পুজো শেষ হয়ে যায়। এইসব মুহূর্তে চা এক পরিচিত অথচ সদর্থক ভূমিকা পালন করে। ৯৪% উত্তরদাতা বলেছেন যে চা তাঁদের পরিবারকে একটু থেমে যাওয়ার এবং একসাথে সময় কাটানোর কারণ জোগায়। পুজোর ব্যস্ত দিনগুলোর মধ্যে এক কাপ চা থমকে দাঁড়ানোর, বসার, কথাবার্তা বলার এবং একটু বেশিক্ষণ ধরে কথা বলার এক স্বাভাবিক কারণ হয়ে দাঁড়ায়। এই উপলব্ধিকে কাজে লাগিয়ে টাটা টি গোল্ড লঞ্চ করেছে দুর্গাপুজো ক্যাম্পেন, ‘একসাথেই গোল্ড – বিইং টুগেদার ইজ গোল্ড’। এই ক্যাম্পেন তৈরি করা হয়েছে এক সরল বিশ্বাসের ভিত্তিতে— যখন একসাথে কাটানোর মত সময় কম পড়ে যায়, তখন প্রত্যেকটা মুহূর্তই হয়ে দাঁড়ায় অমূল্য। এই ক্যাম্পেনের নতুন TVC-তে এক মা ও তাঁর ছেলেকে জীবনের দুটো আলাদা পর্যায়ে দেখানো হয়েছে। ছোটবেলায় ছেলেটা চাইত পুজো যেন কোনোদিন শেষ না হয় যাতে মাকে আবার কাজে ফিরতে না হয়। বহুবছর পরে, প্রাপ্তবয়স্ক হিসাবেও দেখা যায় সে একই জিনিস কামনা করছে— যাতে মা আরেকটু থেকে যায়। তাঁদের টাটা টি গোল্ডের কাপটা হয়ে উঠছে সেই একসঙ্গে কাটানো বিরামের অঙ্গ। আরও এক কাপ। আরও একটু কথা। একসঙ্গে আরও কিছুটা সময়। শরৎ বর্মা, প্রেসিডেন্ট, প্যাকেজড বেভারেজেস অ্যান্ড অর্গ্যানিক ইন্ডিয়া, টাটা কনজিউমার প্রোডাক্টস, বললেন “পুজো আমাদের একসাথে হওয়ার অনেক কারণ জোগায়, কিন্তু প্রায়শই স্রেফ একসাথে থাকার মত যথেষ্ট সময় দেয় না। এক কাপ চা সেই ছোট্ট বিরামটা তৈরি করে দিতে পারে, যাতে একটু বসা যায়, কথা বলা যায় এবং আপনার কোনো ভালোবাসার মানুষের সঙ্গে একটু বেশিক্ষণ থাকা যায়। ‘একসাথেই গোল্ড’-এর মাধ্যমে আমরা এই আপাতদৃষ্টিতে সাধারণ মুহূর্তগুলোকে উদযাপন করতে চাইছি। কারণ বহুবছর পরে ওই মুহূর্তগুলোই আমাদের কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। একসাথে কাটানো সময়ই সোনার মত দামি।” এই ক্যাম্পেন সম্পর্কে সন্দীপন ভট্টাচার্য, চিফ ক্রিয়েটিভ অফিসার, মংকস, বললেন “আমরা সামান্য এক কাপ চা-কে এমন একটা স্মরণিকায় পরিণত করতে চেয়েছিলাম, যা মনে করিয়ে দেয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একসঙ্গে কাটানো কিছু মন্থর মুহূর্ত। এই আখ্যানটা আমাদের জীবনচক্রকে ভিত্তি করে এক শক্তিশালী সত্য তুলে ধরেছে। সেটা এই যে আমরা একে অপরকে সবচেয়ে মূল্যবান যে উপহারটা দিতে পারি তা কোনো বাক্সে পোরা যায় না, ওটা মাপা হয় সময় দিয়ে। কোনো বস্তু উপহার দেওয়ার ব্যাপারে একরোখা প্রজন্মকে এই বিজ্ঞাপন সুন্দর করে মনে করিয়ে দেয় যে আমাদের উপস্থিতিই আমাদের প্রিয়জনদের জন্য সেরা উপহার।” ঘন চা আর লম্বা পাতার আলাদা করে চিনে নেওয়ার মত মিশ্রণ নিয়ে টাটা টি গোল্ড রোজকার বিরামগুলোকে আরও একটু বিশিষ্ট করে তোলে। ফলে অতি পরিচিত এক কাপ চা আপনার কাছে গুরুত্বপূর্ণ মানুষগুলোর সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করার উপলক্ষ হয়ে ওঠে। এই ভাবনাকে জীবন্ত করে তুলতে চারখানা বিশেষভাবে ডিজাইন করা টাটা টি গোল্ড প্যাকেটও তৈরি করা হয়েছে। প্রত্যেকটাই পুজোর একেকটা আলাদা মুহূর্ত তুলে ধরে, যার মধ্যে আছে ধুনুচি নাচ, সিঁদুর খেলা আর ঘনিষ্ঠ পারিবারিক উদযাপন — এমন সব মুহূর্ত যেগুলো আরও বিশিষ্ট হয়ে ওঠে যাদের সঙ্গে আমরা সেগুলো শেয়ার করছি তার জন্যে। ‘একসাথেই গোল্ড – বিইং টুগেদার ইজ গোল্ড’-এর মাধ্যমে টাটা টি গোল্ড এবার পুজোয় পরিবারগুলোকে একেবারে সহজ কিন্তু দুর্দান্ত একটা জিনিস করতে আমন্ত্রণ করছে: আরও এক কাপ চা করুন, আরও একটা কথোপকথন চালান এবং আরেকটু বেশিক্ষণ একসাথে থাকুন। TVC Link – https://youtu.be/xntzbgUickw?si=kgXY9giuA6-RfqEe About the Study The consumer study was conducted by Unomer for Tata Tea Gold among 269 consumers aged 25–40 across West Bengal. The findings reflect responses from the surveyed participants.
