ওয়ালমার্ট বৃদ্ধি এমএসএমই কানেক্ট ২০২৬ পশ্চিমবঙ্গের উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে জোর দিল…
কলকাতা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ — আইডিয়াস টু ইমপ্যাক্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়ালমার্ট বৃদ্ধি কলকাতায় আয়োজন করল ‘ওয়ালমার্ট বৃদ্ধি এমএসএমই কানেক্ট ২০২৬’। এতে অংশ নেয় পশ্চিমবঙ্গ সরকারের এমএসএমই ও বস্ত্র দপ্তর, বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয় (ডিজিএফটি), ভারতীয় ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক (সিডবি), ওয়ালমার্ট মার্কেটপ্লেস, ফ্লিপকার্ট এবং অন্যান্য অংশীদার।এই উদ্যোগে এমএসএমইগুলির ব্যবসায়িক ও ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি প্রস্তুতি এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগের উপর গুরুত্ব দেওয়া হয়। আলোচনা ও কর্মশালায় উদ্যোক্তারা ডিজিটাল বাণিজ্য, ব্যবসায়িক প্রস্তুতি ও আন্তঃসীমান্ত বাণিজ্য সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেন।“এমএসএমই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিমণ্ডলের অবিচ্ছেদ্য অংশ এবং কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে। ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে সক্ষমতা জোরদার করা এবং ই-কমার্সের মাধ্যমে বাজারে প্রবেশাধিকার বাড়ানো তাদের দীর্ঘস্থায়ী বৃদ্ধির জন্য অপরিহার্য,” বলেছেন এমএসএমই ও বস্ত্র দপ্তরের সচিব শ্রী সুমিত গুপ্ত।“আন্তর্জাতিক বাজারে নিজেদের পরিধি বাড়ানোর ক্ষেত্রে এমএসএমইগুলির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। আন্তঃসীমান্ত বাণিজ্য সম্পর্কে ধারণা দৃঢ় করা এবং প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলার মাধ্যমে উদ্যোক্তারা আন্তর্জাতিক সুযোগ কাজে লাগাতে পারবেন,” বলেছেন বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয়ের যুগ্ম মহাপরিচালক শ্রী বিষ্ণু কান্ত।“পশ্চিমবঙ্গে ওয়ালমার্ট বৃদ্ধি উদ্যোক্তাদের সক্ষমতা বিকাশ, ডিজিটাল সরঞ্জাম গ্রহণ ও নতুন বাজারে সংযোগ স্থাপনের মাধ্যমে আরও শক্তিশালী ব্যবসা গড়ে তুলতে সহায়তা করছে,” বলেছেন ওয়ালমার্টের জ্যেষ্ঠ সহ-সভাপতি অবনীশ গুপ্ত।কলকাতার পাশাপাশি হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, খড়্গপুর ও মালদার উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত হচ্ছে ওয়ালমার্ট বৃদ্ধি। ডিজিটাল দক্ষতা, অনলাইন বাজারে সক্ষমতা, ব্যক্তিগত পরামর্শ ও সরাসরি সহায়তার মাধ্যমে কর্মসূচিটি এমএসএমইগুলির টেকসই বৃদ্ধিতে সহায়তা করছে।২০১৯ সাল থেকে ওয়ালমার্ট বৃদ্ধি ভারতজুড়ে ১,১৫,০০০-এরও বেশি এমএসএমইকে প্রশিক্ষণ দিয়েছে এবং ২০২৮ সালের মধ্যে মোট ১,৭০,০০০ এমএসএমইকে সহায়তা করার লক্ষ্য নিয়েছে।