কলকাতার সুজাতা সদনে মুক্তি পেল ভক্তিমূলক মিউজিক ফিল্ম “পেখম পালক”
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১লা সেপ্টেম্বর:* ঈশ্বর ও ভক্তের চিরন্তন মিলবন্ধনের এক অসাধারণ কাহিনী নিয়ে সুজাতা সদন প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে শুভমুক্তি হল মিউজিক ফিল্ম ভিডিও “পেখম পালক”।

এই ভক্তিমূলক গানে কণ্ঠ, সুর এবং মুখ্য অভিনেত্রীর ভূমিকায় রয়েছেন জনপ্রিয় শিল্পী দীপ্তশ্রী গাঙ্গুলী (শ্রী)। গানটির কথা লিখেছেন গীতিকার বেথুন বেরা এবং সঙ্গীত আয়োজন করেছেন অরিজিৎ দাস। ছবিটির অন্যতম আকর্ষণ নির্দেশক ও অভিনেতা ঋতম মুখোপাধ্যায়, যিনি একই সঙ্গে কৃষ্ণ, রাখালরাজা এবং মহাপ্রভু – এই তিনটি ভিন্ন রূপে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। DOP-র দায়িত্বে ছিলেন অরণ্য হাজারী।প্রযোজনা করেছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও কবি-সাহিত্যিক দীপক কুমার পাঠক এবং প্রযোজনা সংস্থা D R Entertainment।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউড ইন্ডাস্ট্রির রাজা মুন্সী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তালবাদ্যকার প্রয়াত পন্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের সুযোগ্য পুত্র মল্লার ঘোষ ও তাঁর স্ত্রী আবৃত্তিকার ও অভিনেত্রী মল্লিকা ঘোষ, পরিচালক ও অভিনেতা অরুণাংশু দাস সহ টলিউডের বহু বিশিষ্ট শিল্পী, সমাজসেবী ও সঙ্গীত জগতের ব্যক্তিত্বরা।সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন আকাশবাণী ও দূরদর্শনের সনামধন্য সংবাদ পাঠিকা সুদীপ্তা মুখোপাধ্যায়।”পেখম পালক” গানটির মূল ভাবনা – ছোট্ট মেয়ের স্বপ্নে কৃষ্ণ-রাধার আগমন, বড় হয়ে সংসার জীবনের টানাপোড়েন এবং শেষে গোপালের প্রতি অটুট বিশ্বাসে সব বাধা অতিক্রম করা। গানের “জয় গোপাল, জয় গোবিন্দ” ধ্বনি ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মনে গেঁথে গিয়েছে।ভিডিওটি বর্তমানে *Creative Bird Diptasree Ganguly*-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং *D R Entertainment*-এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।