নৈহাটির ‘বড়মা’বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয়তার নজর কারা তীর্থস্থান হয়ে উঠেছে। তাকে ঘিরে রচিত পুস্তক , ছবি সঙ্গীত, প্রার্থনা আজ ঘরে ঘরে ।এরই মধ্যে বড় মায়ের গান নিয়ে মুম্বইয়ের শিল্পী অন্বেষার প্রথম রেকর্ডিংবড় মায়ের গান নিয়ে প্রথমবার রেকর্ডিং করলেন অন্বেষা দত্ত গুপ্ত, সঙ্গে সুজয় ভৌমিক।

এবার প্রথমবার বড় মায়ের গান রেকর্ড করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্বেষা। তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সুজয় ভৌমিক। গানটির কথা ও সুর দিয়েছেন মনোজিৎ গোস্বামী। অ্যাটলান্টিস মিউজিক থেকে গানটি প্রকাশিত হবে কালীপুজোর আগেই।এর আগেও মনোজিৎ গোস্বামীর সঙ্গীত পরিচালনায় বড় মাকে নিয়ে অন্য শিল্পীদের কন্ঠে প্রকাশিত গানগুলি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আসছে তৃতীয় গান—এক অর্থে বড় মাকে নিয়ে মনোজিৎ গোস্বামীর সঙ্গীত ভাবনারই অংশ।এই গানটির জন্য অন্বেষাকেই যোগ্য শিল্পী হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাঁর সঙ্গে সুজয় ভৌমিকের কণ্ঠের মেলবন্ধন গানটিকে আরও বিশেষ করে তুলেছে।

রেকর্ডিংয়ের পর অন্বেষা জানান, গানটি গাওয়ার সময় পুরো পরিবেশটাই যেন বদলে গিয়েছিল। তাঁর কথায়, “সবটাই বড় মায়ের লীলা।”গানটির মূল বিষয় বড় মা এবং গর্ভধারিণী মায়ের একাত্মতা। মাতৃত্বের কোনও ভেদাভেদ নেই—মা মানেই মা। বড় মা ও গর্ভধারিণী মা যেন একই মমতা ও ভালোবাসার দুই রূপ। এই মানবিক ও আবেগঘন বার্তাই গানটির মূল বক্তব্য।গানের কথায় উঠে এসেছে“তোমারই আলোতে জীবন শুরু/মা-ই তো জীবনে প্রথম গুরু।তোমারই আঁচলে জীবন শুরু/মা-ই তো জীবনে প্রথম গুরু।মা… বড় মা…”বড় মাকে ঘিরে আগের গানগুলির সাফল্যের পর এবার অন্বেষা ও সুজয় ভৌমিকের কণ্ঠে এই নতুন গান শ্রোতাদের কতটা আপন করে নেয়, সেটাই এখন দেখার। কালীপুজোর আগেই অ্যাটলান্টিস মিউজিক থেকে গানটি প্রকাশিত হবে বলে জানা গেছে।
