কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা
“”নিজস্ব সংবাদদাতা: ২৩ শে মে অনুষ্ঠিত হলো এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান দমদমের অভিজাত মার্লিন আরবান কমপ্লেক্স এর অঙ্গনে। ইন্ডিয়ান ব্যাংক এর সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে এ বছর যে সকল ছাত্র ছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ( বাংলা বোর্ড বা দিল্লি বোর্ড) ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে এবং পাশাপাশি ইংরাজী ভাষার দক্ষতা বাড়ানো এবং ইংরাজী সাহিত্যের প্রতি উৎসাহ প্রদান ও সেই বিষয়ে কি ভাবে ছাত্র ছাত্রীদের মোটিভেট করা উচিত সে ব্যাপারে বক্তব্য রেখেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইংরাজী বিষয়ের বিশিষ্ট শিক্ষক ও কবি ড. স্বপন কুমার নাথ। অনুষ্ঠানের শেষে ছাত্র ছাত্রীরা বেশ উৎসাহের সঙ্গে ইংরাজী বিষয়ের উৎকর্ষতা বাড়ানোর পরামর্শ নিলেন বেশ উৎসাহের সঙ্গে। যা ছিল অনুষ্ঠানের এক বিশেষ আঙ্গিক। ছাত্র ছাত্রীদের অবিভাবক ও অবিভাবিকাদের মধ্যেও উৎসাহ চোখে পড়ার মত ছিল।অনুষ্ঠানে ড. নাথের বিশেষ প্রাপ্তি ওনার স্বর্গত পিতার ছাত্রী যিনি নিজে একজন ইংরেজির শিক্ষিকা শ্রীমতী শাশ্বতী চ্যাটার্জির হাত থেকে উত্তরীয় পরা। এ এক বিশেষ অনুভূতি।