নলিনীগুহ সভাগৃহে ‘আলোর দ্বীপে আলোর সাজে’ সাহিত্য অনুষ্ঠান।
কলকাতা: কথাকাহন প্রকাশনী ও বইটান পত্রিকার উদ্যোগে নলিনীগুহ সভাগৃহে অনুষ্ঠিত হলো বিশেষ সাহিত্য অনুষ্ঠান ‘আলোর দ্বীপে আলোর সাজে’।

অনুষ্ঠানে কথাকাহন প্রকাশনী থেকে প্রকাশিত একক ও সংকলিত গ্রন্থ ‘অষ্টমীর প্রেম’, ‘চিরকুটে থাকা কথাদের আজ জন্মদিন’, ‘বৃষ্টি স্বর’, ‘বৃষ্টিস্নাত অক্ষরমালা’, ‘ফাঁদ’, ‘কলম’, ‘আমে ডালে’, ‘প্রিয় প্রেয়সী’ এবং ‘তুমিই প্রথম হিরো’-সহ একাধিক বই প্রকাশিত হয়।অনুষ্ঠানে বইটান নিবেদিত ‘গৌরব কৃতী সম্মান’ প্রদান করা হয় প্রিয়ম চৌধুরী, সুরজিত দাস, পরাশর দাস, বিশ্বনাথ রায়, সুব্রত মুন্সী, শিবাজীশংকর ধর, মধুপর্ণা হালদার, সুনন্দা সিংহ, বিমান চন্দ্র মল্লিক ও অঞ্জন কুমার মুখার্জিকে। ‘কলমশ্রী সম্মাননা’ পান সুপর্ণা ঘোড়াই।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও কথাকবি শ্রী সদ্যোজাত, কবি সুপ্তা আঢ্য এবং বিশেষ বক্তা সাত্যকী বোস।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনিকা দে। প্রকাশনীর কর্ণধার অপূর্ব হালদার নতুন লেখকদের সাহিত্যে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের মধ্যে অপ্রকাশিত অনুভূতি ছুঁয়ে দিতে পারে অপর কোনো সাহিত্য অনুরাগী পাঠকবন্ধুকে। সাহিত্য আমাদের নিজেদের মনের দর্পণও বটে। আগামী বার্ষিক শারদ উৎসবের দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানান তিনি।