পূজোয় স্টারবাকসের নতুন স্বাদ
কলকাতা, ২৫শে সেপ্টেম্বর ২০২৬: টাটা স্টারবাকস দুর্গাপূজা উপলক্ষে নিয়ে এসেছে বিশেষ উৎসবের মেনু ‘আমার পুজো, আমার স্টারবাকস’। পূর্ব ভারতের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি থেকে অনুপ্রাণিত এই সীমিত সময়ের মেনুতে আঞ্চলিক স্বাদের সঙ্গে মিলেছে স্টারবাকসের নিজস্ব রন্ধনশৈলী।

পরিবার ও বন্ধুদের সাথে উৎসবের মুহূর্তগুলোকে আরও আনন্দময় করে তুলতেই এই বিশেষ আয়োজন করা হয়েছে।টাটা স্টারবাকসের প্রোডাক্ট ও মার্কেটিং প্রধান মিতালি মহেশ্বরী জানান, দুর্গাপূজার মিলন ও আবেগের আবহকে সম্মান জানিয়েই এই মেনু সাজানো হয়েছে, যা পরিচিত স্বাদকে নতুনভাবে উপস্থাপন করে। স্টারবাকস সবসময়ই এমন একটি আন্তরিক পরিবেশ তৈরি করতে চায় যেখানে সবাই মিলে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারেন।এবারের মেনুতে যোগ হয়েছে দুটি নতুন আকর্ষণ।

কষা মাংসের স্বাদ ও মুচমুচে পরোটার মেলবন্ধনে তৈরি ‘কষা মাংসের রোল’ এবং ঐতিহ্যবাহী সন্দেশকে আধুনিক ডেজার্টের রূপ দেওয়া ‘গুড়ের সন্দেশ ফ্ল্যান’। এর পাশাপাশি ফিরে এসেছে গ্রাহকদের অত্যন্ত প্রিয় ঢাকাই চিকেন র্যাপ, সরষে মেয়োনিজের ছোঁয়া মেশানো ভেটকি ভাজা স্যান্ডউইচ এবং মচমচে চিংড়ি টার্নওভার। আমিষ ও নিরামিষের যুগলবন্দিতে আরও থাকছে সরষে চিকেন বার্গার, আলু পোস্ত বার্গার এবং মিষ্টিমুখের জন্য তৈরি সুস্বাদু কালাকান্দ পাই।আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত কলকাতা, শিলিগুড়ি, গুয়াহাটি, ভুবনেশ্বর, জামশেদপুর, পাটনা, রাঁচি ও গ্যাংটকের নির্বাচিত স্টারবাকস স্টোরে এই বিশেষ মেনু পাওয়া যাবে। উৎসবের দিনগুলোয় প্রিয়জনদের সাথে আড্ডা আর নতুন স্বাদের অভিজ্ঞতায় মেতে উঠতে টাটা স্টারবাকস সবাইকে স্বাগত জানাচ্ছে।