পূর্বসূরি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরী নরেন্দ্র দামোদর মোদী
পূর্বসূরি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরী নরেন্দ্র দামোদর মোদীজর ওপর বাংলার মানুষ আস্থা রেখেছেন।

মন্ত্রী সভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যে ভাবে উনি বাংলার মাটিকে, বাংলার মানুষকে সষ্ঠাঙ্গে প্রনাম করে তার মানবতা, শিক্ষা ও শিষ্ঠাচার দেখালেন সেটা আন্তরিক ভাবে বাঙ্গালীর গ্রহণযোগ্য।

এখন প্রত্যেক বঙ্গবাসীর ধৈর্য ধরার সময়, দেখার সময়, আর মনে রাখতে হবে যিশুর সেই উপদেশ – ” দেবতার বেদীর সামনে নৈবেদ্য নিবেদন কালে যদি মনে পড়ে যে তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমার কিছু বলার আছে, তবে নৈবেদ্য রেখে ভাইয়ের কাছে চলে যাও, প্রথমে ভাইয়ের সাথে মৈত্রী স্থাপন করো এবং তারপর এসে নৈবেদ্য উৎসর্গ করো “। — সুতরাং হানাহানি, মারামারি, খুনোখুনি না করে উপাস্য দেবতার ( রাজনৈতিক মতাদর্শ )কাছে নৈবেদ্য ( সামাজিক কাজের ব্যাখ্যা ) দেবার আগে ভাইয়ের ( বিরোধী রাজনৈতিক মতাদর্শের মানুষ ) সঙ্গে ভাতৃত্বের বন্ধন তৈরি করো আর তারপর নিজেদের কর্মকান্ডের সাফল্য দিয়ে নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠা করো, তবেই বাংলাকে মডেল করে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ওঁ নমঃ শিবাও 🙏🏻🙏🏻