প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন পানিহাটি বার্মা শেলে
১৭ ই সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন পানিহাটি বার্মা শেলে ২৩ নং ওয়ার্ড বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। পথ চলতি মানুষের মধ্যে লাড্ডু বিতরণ , বৃক্ষ রোপণ , স্বচ্ছতা অভিযান ও প্রদীপ প্রজ্জ্বলনের মত নানা কার্যক্রম এর মাধ্যমে দিনটি উদযাপিত হয়েছে। এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন পানীহাটি বিজেপির জেনারেল সম্পাদক শ্রী আনন্দ ভট্টাচার্য্য, বিজেপির যুব সভাপতি ( পানিহাটী) শ্রী জয় ভট্টাচার্য্য, শিক্ষক ও আন্তর্জাতিক লেখক ড. স্বপন কুমার নাথ ও পানীহাটী অঞ্চলের বিজেপির বিভিন্ন কার্যকর্তা। বিভিন্ন বক্তা জাতীয় নিরাপত্তা , এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান মোদিকে দৃঢ় চেতা নেতার ভাবমূর্তি দিয়েছে সেই বিষয়ে আলোকপাত করেছেন। শ্রী আনন্দ ভট্টাচার্য্য তার ভাষণে ডিজিটাল ইন্ডিয়া , ইউপি আই পেমেন্ট সিস্টেমের প্রসার এবং দেশ জুড়ে দ্রুত গতির সড়ক মোদীর প্রতি ভারতের একটি বড় অংশের মানুষের আস্থাভাজন হয়েছেন সেই বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন। শ্রী জয় ভট্টাচার্য্য তার সমাপ্তি ভাষণে মোদী জির দীর্ঘায়ু কামনা করেন।