প্রবীণ ব্যক্তির মস্তিষ্কের ক্যান্সার নির্মূল, থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু ট্রান্সফিউশন-মুক্ত—নারায়ণা হেলথের চিকিৎসকদের দুই জটিল ক্ষেত্রে সাফল্য।
কলকাতা, ২১ আগস্ট: একদিকে সাত বছরের থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু, অন্যদিকে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত ৬২ বছরের এক ব্যক্তি—দুই জটিল ও প্রাণঘাতী চিকিৎসা পরিস্থিতিতে সাফল্য পেলেন নারায়ণা হেলথের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

উন্নত Haplo-Cord ট্রান্সপ্লান্ট এবং CAR T-cell থেরাপির মাধ্যমে দুই রোগীর জীবনেই এল গুরুত্বপূর্ণ পরিবর্তন।চিকিৎসার পর blood transfusion ছাড়াই সুস্থ জীবন শিশুটিরসাত বছরের শিশুটির HbE Beta থ্যালাসেমিয়া ধরা পড়েছিল এবং তার প্রতি মাসে নিয়মিত blood transfusion প্রয়োজন হতো। পরিবারের সদস্যদের ‘Save the Sibling’ প্রোগ্রামে নাম নথিভুক্ত করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এরপর শিশুটির বাবা-মা IVF (In Vitro Fertilization) এবং প্রি-ইমপ্লান্টেশন জেনোমিক টেস্টিংয়ের মাধ্যমে এমন একটি HLA-ম্যাচড ভাই বা বোনের পরিকল্পনা করেন, যার থ্যালাসেমিয়া থাকবে না।পরবর্তীতে শিশুটির ভাই বা বোনের নাভিরজ্জুর রক্ত এবং বাবার কিছু স্টেম সেল ব্যবহার করে Haplo-Cord ট্রান্সপ্লান্ট করা হয়। ট্রান্সপ্লান্ট চলাকালীন শিশুটির একাধিক জটিলতা দেখা দেয়, যার মধ্যে সংক্রমণ, মিউকোসাইটিস, লিভারের কার্যকারিতায় সমস্যা এবং দীর্ঘস্থায়ীভাবে রক্তের কোষের সংখ্যা কমে যাওয়ার মতো পরিস্থিতি ছিল।

চিকিৎসকরা দক্ষতার সঙ্গে প্রতিটি জটিলতা সামাল দেন। বর্তমানে শিশুটি ভালোভাবে সুস্থ হয়ে উঠেছে এবং blood transfusion ছাড়াই রয়েছে।Cord Life Sciences India Pvt Ltd-এ ভাই বা বোনের নাভিরজ্জুর রক্ত সংগ্রহ ও সংরক্ষণের পর IVF প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।CAR T-cell থেরাপির পর মস্তিষ্কের ক্যান্সার সম্পূর্ণ অদৃশ্য৬২ বছর বয়সি পুরুষ রোগীর ক্ষেত্রে CAR T-cell থেরাপির পর মস্তিষ্কের ক্যান্সার সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। প্রথমে তাঁর হাঁটার ধরনে অস্বাভাবিকতা বা gait disturbance দেখা দেয়। পরবর্তী পরীক্ষায় তাঁর primary CNS lymphoma, অর্থাৎ মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে হওয়া এক ধরনের ক্যান্সার ধরা পড়ে।তিনি উচ্চমাত্রার কেমোথেরাপির চারটি সাইকেল নিলেও রোগটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রোগটির চিকিৎসায় অত্যন্ত প্রতিরোধী বা stubborn nature-এর কারণে তাঁকে CAR T-cell থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে তাঁর lymphocyte সংগ্রহ করা হয় এবং রেডিয়েশন ও অন্যান্য ওষুধের মাধ্যমে bridging treatment দেওয়া হয়। এরপর ক্যানসার কোষের CD19 এবং CD22-কে লক্ষ্য করে dual CAR T-cell therapy দেওয়া হয়। পরবর্তী MRI-তে দেখা যায়, রোগের সম্পূর্ণ বিলুপ্তি ঘটেছে। বর্তমানে রোগী স্থিতিশীল এবং শারীরিকভাবে সুস্থ রয়েছেন।এই দুই বিরল চিকিৎসা সাফল্য সম্পর্কে ডা. জয়দীপ চক্রবর্তী, সিনিয়র কনসালট্যান্ট, হেমাটো-অঙ্কোলজি এবং ক্লিনিক্যাল লিড – BMT Programme (East), নারায়ণা হেলথ, বলেন, “আমাদের জন্য এটি দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সম্ভাব্য প্রাণঘাতী পরিস্থিতির মুখোমুখি হওয়া এক শিশু ও এক প্রবীণ রোগীর জীবন রক্ষা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিশুটির ক্ষেত্রে Haplo-Cord প্রযুক্তি এবং প্রবীণ রোগীর ক্ষেত্রে CAR T-cell থেরাপি ব্যবহার করে তাঁদের জীবনকে আরও ভালো দিকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছেন তাঁদের চিকিৎসায় যুক্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। নারায়ণা হেলথ সবসময়ই চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। এই দুটি ঘটনা উন্নত চিকিৎসা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের দক্ষতা ও প্রতিশ্রুতিরই প্রতিফলন, যা সবসময় আমাদের মূল লক্ষ্য।”ডা. প্রশান্ত চৌধুরী, ল্যাবরেটরি ডিরেক্টর, Cord Life Sciences India Pvt Limited, বলেন, “কর্ড ব্লাড ব্যাংকিং একটি জটিল বিষয়, যার সঙ্গে চিকিৎসা, আর্থিক, নৈতিক এবং বৈজ্ঞানিক—একাধিক দিক জড়িত। এর মূল দ্বিধা হল পরিবারের প্রয়োজনে ব্যক্তিগতভাবে সংরক্ষণ এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য পাবলিক ডোনেশনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া। এর সঙ্গে উচ্চ খরচ এবং ব্যক্তিগত ব্যবহারের তুলনামূলকভাবে কম সম্ভাবনাও বিবেচ্য। এই দুটি ক্ষেত্রে আমরা অত্যন্ত সহমর্মিতা ও স্বচ্ছতার সঙ্গে প্রতিটি উদ্বেগের সমাধান করতে সক্ষম হয়েছি।”একই মত প্রকাশ করে মি. অজিত কুমার বেল্লামকোন্ডা, ফ্যাসিলিটি ডিরেক্টর, নারায়ণা হাসপাতাল, হাওড়া ও চুনাভাটি, বলেন, “নারায়ণা হেলথের সঙ্গে যুক্ত আমাদের সকলের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ৬০ বছরের বেশি বয়সি এক রোগীর ক্ষেত্রে CAR T-cell থেরাপি এবং একটি শিশুর ক্ষেত্রে Haplo-Cord ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের উপর আস্থা রাখা মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করার যে সম্মিলিত লক্ষ্য, তা পূরণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য।”নারায়ণা হেলথ সম্পর্কেগত ২৬ বছরেরও বেশি সময় ধরে লক্ষ লক্ষ মানুষের আস্থার প্রতীক নারায়ণা হেলথ ভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। NABH এবং JCI স্বীকৃত এই সংস্থার দেশজুড়ে ২১টি হাসপাতাল এবং একাধিক ক্লিনিক রয়েছে। ১১০টিরও বেশি বিশেষত্বের ক্ষেত্রে ৪,০০০-এরও বেশি চিকিৎসক নিয়ে গঠিত এই নেটওয়ার্ক হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক ল্যাব, ফার্মেসি এবং স্বাস্থ্যবিমা-সহ সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদান করে। সকলের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যকে সামনে রেখে নারায়ণা হেলথ চিকিৎসা উৎকর্ষতা এবং রোগীসেবার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে।