বঙ্গে ভারতীয় জনতা পার্টির ঐতিহাসিক জয়ে সুমিতার অভিনন্দন বার্তা….
* ১৬০ রাসবিহারী বিধানসভার জয়ী প্রার্থী মাননীয় ডঃ স্বপন দাশগুপ্ত মহাশয়ের সমর্থনে ৯৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল বিজেপির বিজয় উৎসব ।

এদিন জয়ী বিধায়ক শ্রী স্বপন দাসগুপ্ত মহাশয় ছাড়া, উপস্তিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা মহিলা মোর্চার সভাপতি মাননীয় দ্বিতয়া কাউর মহাশয়া এবং রাসবিহারী মণ্ডল ৩ এর সভাপতি মাননীয় দেবাশীষ হালদার মহাশয়। উপস্থিত ছিলেন রাজ্যের সন্মানীয় সদস্য মাননীয় তুষার কান্তি ঘোষ মহাশয় সহ আরো অনেক রাজ্যে, জেলা ও মন্ডলের সন্মানীয় নেতা, কর্মী ও সমাজের বিশিষ্টজন।

এদিনের উদ্যোক্তা ও দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার সহ সভাপতি সুমিতা দাসগুপ্ত তার অভিনন্দন বার্তায় জানালেন, স্বপন দাসগুপ্ত ‘র মত মানুষ ও বিধায়ক পেয়ে রাসবিহারীর জনগণ আগামীতে অনেক উপকৃত হবেন । মাননীয় বিধায়ক স্বপন দাশগুপ্ত মহাশয়ের নেতৃত্বে ৯৩ নম্বর ওয়ার্ডে উন্নয়নের জোয়ার আনতে ও দুর্নীতি মুক্ত সমাজ গড়তে বিজেপি বদ্ধপরিকর।