বাজারে এল নতুন হরলিক্স রেডি-টু-ড্রিঙ্ক মিল্কশেক…
কলকাতা, ২ জুন ২০২৬: হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড তাদের জনপ্রিয় হরলিক্স ব্র্যান্ডের অধীনে নিয়ে এল নতুন হরলিক্স মিল্কশেক। রেডি-টু-ড্রিঙ্ক (আরটিডি) পুষ্টি-পানীয়ের ক্রমবর্ধমান বাজারে এই সংযোজন তরুণ উপভোক্তাদের জন্য স্বাদ, পুষ্টি ও সুবিধাকে একসঙ্গে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তৈরি।জেন জি প্রজন্মের ব্যস্ত জীবনযাত্রা এবং আরও সচেতন খাদ্যাভ্যাসের কথা মাথায় রেখে তৈরি এই নতুন মিল্কশেক পাওয়া যাবে তিনটি স্বাদে—ক্ল্যাসিক মল্ট, চকোলেট এবং কেশর বাদাম। এতে রয়েছে ১০টি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এবং প্রচলিত মিল্কশেকের তুলনায় ৪০ শতাংশ কম টোটাল সুগার*। মাত্র ২০ টাকার এই পানীয় চলতে-ফিরতে পুষ্টির একটি সহজ ও সাশ্রয়ী বিকল্প।লঞ্চকে ঘিরে শুরু হয়েছে ‘কোনও অপরাধবোধ নয়, শুধুই দেদার মজা’ শীর্ষক নতুন প্রচারাভিযান। এর মূল বার্তা হল—আজকের তরুণরা স্বাদ উপভোগ করতে চান, তবে পুষ্টির ক্ষেত্রেও সচেতন থাকতে চান।

সেই চাহিদার সঙ্গেই সাযুজ্য রেখে তৈরি হয়েছে হরলিক্স মিল্কশেক।রণজিৎ কোহলি, এক্সিকিউটিভ ডিরেক্টর, ফুডস অ্যান্ড রিফ্রেশমেন্ট, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড বলেন, “রেডি-টু-ড্রিঙ্ক ক্যাটেগরি দ্রুত বদলাচ্ছে এবং জেন জি উপভোক্তারা এমন ফরম্যাট খুঁজছেন যা স্বাদ, সুবিধা ও আরও সচেতন পছন্দকে একসঙ্গে তুলে ধরে। হরলিক্স মিল্কশেকের মাধ্যমে আমরা হরলিক্সের বিশ্বস্ত পুষ্টিগুণকে কনকনে ঠান্ডা আরটিডি ফরম্যাটে নিয়ে এসেছি। এতে রয়েছে দারুণ স্বাদ, সুবিধা এবং বাছাই করা পুষ্টিকর উপাদান—যা আজকের প্রজন্মের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”নতুন হরলিক্স মিল্কশেক এখন ভারতের বিভিন্ন রিটেল আউটলেট এবং নির্বাচিত অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।