বিগত ৯ই সেপ্টেম্বর, Banquet The Heaven, বৈশাখী…
সল্টলেক সেক্টর -২, কলকাতা- ৭০০০৯১ তে অনুষ্ঠিত হলো একদিনের রাজ্যব্যাপী সম্মেলন। যার মূল বিষয় ছিল – *Rehabilitation, Mental Health & Wellbeing of Intellectually Disabled: Recent Trends & Strategies In Institutions & Community* ।অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন মিসেস সুলভা বসু।মূল তিনটি ভাগে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে –১. উদ্বোধনী অধিবেশন,২. বৈজ্ঞানিক অধিবেশন – [ক) প্রতিবন্ধীদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে সক্ষমতা গড়ে তোলা ও তা উন্মোচনের বিষয়টি অনুধাবন, খ) অংশগ্রহণমূলক দলগত আলোচনা, গ) প্যানেল আলোচনা ও বিশেষজ্ঞদের মতামত] এবং ৩. সমাপনী অধিবেশন।উদ্বোধনী অধিবেশনে আমন্ত্রিত রিসোর্স পারসনদের মধ্যে ছিলেন অধ্যাপিকা (ড.) অঞ্জলি রায়, অবসরপ্রাপ্ত, ফলিত মনোবিজ্ঞান বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়; অধ্যাপিকা (ড.) নীলাঞ্জনা সান্যাল, অবসরপ্রাপ্ত, মনোবিজ্ঞান বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়; অধ্যাপিকা (ড.) মল্লিকা ব্যানার্জী, অবসরপ্রাপ্ত, মনোবিজ্ঞান বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন বিখ্যাত মনচিকিৎসক এবং বোধিপীঠের প্রবীন সদস্য ডঃ অমরনাথ মল্লিক মহাশয়। আমন্ত্রিত, বিশিষ্ট রিসোর্স পারসনদের ধন্যবাদ জ্ঞাপনের গুরুদায়িত্বে ছিলেন অধ্যাপিকা ড. শ্রীপর্ণা দত্ত, অবসরপ্রাপ্ত, কেমিক্যাল টেকনোলজি বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়।বৈজ্ঞানিক অধিবেশনে আটজন বিশেষজ্ঞ এবং সমস্ত অংশগ্রহণকারীর মধ্যে একটি সুন্দর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমগ্র অধিবেশনটি সংযোজনা করার দায়িত্বে ছিলেন শ্রী মানস বাগচী মহাশয়। তাঁর মনমুগ্ধকর পরিচালনা উপস্থিত সকলকে সম্মোহিত করে রেখেছিলো – যা অনুষ্ঠানটিকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তোলে।বৈজ্ঞানিক অধিবেশনের ‘স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত উপবিষয়ে’ বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর অরূপ চক্রবর্তী, অধ্যাপক, কমিউনিটি মেডিসিন এবং ডিন অফ স্টুডেন্টস, মেডিকেল কলেজ; ডক্টর সঞ্জীত দে, শারীরবৃত্তীয় বিদ্যা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়; ডক্টর সৌমেন কর্মকার, স্নায়ুমনোরোগ বিশেষজ্ঞ, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা।‘দক্ষতা বৃদ্ধি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ (Skill Development) উপবিষয়ে’ বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর দশরথ চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (OFFICER-IN-CHARGE), এনআইইপিআইডি (NIEPID), আঞ্চলিক কেন্দ্র কলকাতা এবং ডক্টর পরিমল বেরা, বিশেষ শিক্ষার প্রভাষক (LECTURER IN SPECIAL EDUCATION), এনআইইপিআইডি (NIEPID), আঞ্চলিক কেন্দ্র কলকাতা।‘প্রযুক্তি-সহায়ক যন্ত্রপাতি এবং AI-চালিত সহায়তা পরিষেবার (Technology assisted devices to community & AI driven support services) বিষয়ক উপবিভাগে’ বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত ছিলেন শ্রী সৌমাভ দাস, সিনিয়র ডিরেক্টর, কিসাইট টেকনোলজিস।‘আইনসমূহ ও আইনগত (Acts & Legal Issues) উপবিষয়ে’ বিশেষজ্ঞা হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর শবনম রহমান, পরামর্শক পুনর্বাসন মনোবিজ্ঞানী ও বিশেষ শিক্ষাবিদ, ক্রিস্টাল মাইন্ডস।‘পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষা-উপকরণ ও নথিভুক্তকরণের মাধ্যমে শিক্ষার রূপান্তর (Transformation of Education through Curriculum Development, Learning Materials & Documentation) বিষয়ক উপবিষয়ে বিশেষজ্ঞা ছিলেন ডক্টর মৌমিতা বিশ্বাস, বিশেষ শিক্ষার প্রভাষক (LECTURER IN SPECIAL EDUCATION), এনআইইপিআইডি (NIEPID), আঞ্চলিক কেন্দ্র কলকাতা।সমাপনী অধিবেশনে ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, লেখক, ভারতবিদ্যাবিশারদ, ভারতীয় মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ- নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর মহিমান্বিত উপস্থিতি এবং তাঁর মন্ত্রমুগ্ধ ভাষণ উপস্থিত সকলকে মোহিত করে তুলেছিল। সর্বোপরি শ্রীমতী সায়ন্তনী রায়ের সুনিপুণ কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে সমাপ্ত হয়।