বিয়ে যখন বিভ্রাট, সেই গল্পই এবার ওয়েব সিরিজে…
নতুন প্রজন্মের সম্পর্ক, বিয়ে ও কমিটমেন্টের সমকালীন ভাবনাকে কেন্দ্র করে পরিচালক বাসু দেব কৃষ্ণ নিয়ে এসেছেন নতুন ওয়েব সিরিজ ‘বিবাহ বিভ্রাট’।রাজীব বল প্রোডাকসানের প্রযোজনায় তৈরি এই সিরিজে অভিনয় করেছেন গৌরব, রিমি ও তানিয়াসহ পরিচিত ও নতুন মুখেরা। চিত্রগ্রহণে সাত্ত্বিক চৌধুরী, সংগীত পরিচালনায় তিতলী বিশ্বাস এবং আবহ সংগীতে শুভব্রত।ইতিমধ্যেই রাজীব বল প্রোডাকসানের YouTube পেজে মুক্তি পেয়েছে প্রথম এপিসোড।

খুব শীঘ্রই আসছে পরবর্তী পর্বগুলি, যেখানে থাকছে নতুন মুখ, নতুন চমক এবং গল্পের নতুন মোড়।বিয়ে, সম্পর্ক আর নতুন প্রজন্মের ভাবনার এই ‘বিবাহ বিভ্রাট’ দর্শকদের কতটা আপন করে নেয়, সেটাই এখন দেখার।