বেদমন্ত্রের পবিত্র উচ্চারণে সূচনা বারুইপুর ঐক্য সাংস্কৃতিক সমিতির জগদ্ধাত্রী পুজোরভক্তি, আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক আবহে সূচনা হল বারুইপুর ঐক্য সাংস্কৃতিক সমিতির তৃতীয় বর্ষের জগদ্ধাত্রী পুজোর। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেদান্ত মিশনের অধ্যক্ষ স্বামী শিবেশ্বরানন্দ মহারাজ, স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ এবং স্বামী প্রভাকরানন্দ মহারাজ।

স্বামী শিবেশ্বরানন্দ মহারাজের বক্তব্যে উঠে আসে শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের জীবনদর্শন। তাঁর কথায়, স্বামী বিবেকানন্দের কর্মযোগের আদর্শকে কেবল স্মরণ করলেই চলবে না, দৈনন্দিন জীবনে তার অনুশীলন এবং সমাজের সর্বস্তরে সেই শিক্ষার প্রসার ঘটানোই হওয়া উচিত আমাদের লক্ষ্য। তাঁর অনিন্দ্যসুন্দর মাতৃপ্রতিমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনোরম আলোকসজ্জা সমগ্র পুজো প্রাঙ্গণে সৃষ্টি করেছিল এক স্নিগ্ধ ও মায়াময় পরিবেশ।

ঐক্য সাংস্কৃতিক সমিতির পক্ষ থেকে রামকৃষ্ণ বেদান্ত মিশনের অনাথ ও দুঃস্থ শিশুদের শিক্ষার সহায়তায় ২৫ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই পুজো ও উৎসবের নানা আয়োজন। ধর্মীয় আবহ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানবসেবার বার্তা এই তিনের মেলবন্ধনে বারুইপুর ঐক্য সাংস্কৃতিক সমিতির উৎসবপ্রাঙ্গণ ইতিমধ্যেই হয়ে উঠেছে মিলনমেলার এক মনোরম ঠিকানা।
