মিআ বাই তনিশ্ক্ বি.টি.রোডে নতুন স্টোরের উদ্বোধনের মাধ্যমে কলকাতায় নিজেদের উপস্থিতি আরও মজবুত করলো….
কলকাতা, ৩ সেপ্টেম্বর ২০২৬: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফাইন জুয়েলারি ব্র্যান্ড মিআ বাই তনিশ্ক্ কলকাতায় তাদের উপস্থিতি বাড়াতে বিটি রোড, বরানগরে নতুন স্টোরের উদ্বোধন করল। বরানগর থানার ঠিক বিপরীতে অবস্থিত ১,০০০ বর্গফুটের এই স্টোরটি পশ্চিমবঙ্গে মিআ-এর ক্রমবর্ধমান রিটেল উপস্থিতি আরও মজবুত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে গ্রাহকদের জন্য থাকছে সমকালীন জুয়েলারির এক বিপুল সম্ভার—যার মধ্যে রয়েছে প্রতিদিন পরার উপযোগী ডিজাইন থেকে শুরু করে বিশেষ উপলক্ষের জন্য উপযুক্ত গয়না। বরানগরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই নতুন স্টোরের মাধ্যমে এলাকার এবং আশপাশের গ্রাহকদের জন্য মিআ-এর জুয়েলারি আরও সহজে কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে।

গ্রাহকদের সোনার বিশুদ্ধতা পরীক্ষা করার সুবিধার্থে স্টোরটিতে রয়েছে ক্যারাটমিটার। পাশাপাশি, পুরনো সোনা গলানোর জন্য রয়েছে মেল্টিং মেশিন। মিআ-এর গোল্ড এক্সচেঞ্জ পরিষেবার মাধ্যমে গ্রাহকরা তাঁদের পুরনো সোনা স্টোরে নিয়ে এসে নতুন মিআ জুয়েলারির সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবেন। ফলে পুরনো সোনাকে নতুন রূপে ব্যবহারের একটি সহজ ও সুবিধাজনক সুযোগও তৈরি হচ্ছে। নতুন এই স্টোরটিতে ‘মিয়া’-র আধুনিক ও ট্রেন্ডি গয়নার এক অনন্য সম্ভার রয়েছে, যা একদিকে যেমন দৃষ্টিনন্দন, তেমনি বিভিন্ন সাজের উপযোগী। প্রতিদিনের পরার জন্য হোক কিংবা বিশেষ কোনও উপলক্ষের জন্য—প্রতিটি কালেকশনই তৈরি করা হয়েছে গ্রাহকদের জীবনের নানা মুহূর্ত ও ব্যক্তিগত পছন্দের কথা মাথায় রেখেই, যাতে প্রত্যেকেই অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তাদের নিজস্ব লাইফস্টাইলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গয়না বেছে নিতে পারেন। স্টোরটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী বিজয় বিক্রম, হেড – আইটি সার্ভিসেস, এবং শ্রী ফিলিপ আন্দ্রে ভিয়ানা, বিজনেস ম্যানেজার, মিআ বাই তনিশ্ক্, পূর্বাঞ্চল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজনেস অ্যাসোসিয়েট শ্রী সন্দীপ তেকরিওয়াল। এই উপলক্ষে শ্রী বিজয় বিক্রম বলেন, হেড – আইটি সার্ভিসেস, মিআ বাই তনিশ্ক্, পূর্বাঞ্চল “বি.টি.রোডে আমাদের নতুন স্টোরের উদ্বোধন কলকাতায় মিআ-এর উপস্থিতি আরও শক্তিশালী করার পাশাপাশি বরানগর এবং আশপাশের এলাকার গ্রাহকদের আরও কাছে আমাদের সমকালীন জুয়েলারির সম্ভার পৌঁছে দেওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিজাইন, বৈচিত্র্য এবং বিশ্বাসযোগ্যতার সমন্বয়ে এমন একটি জুয়েলারি অভিজ্ঞতা তৈরি করাই আমাদের লক্ষ্য, যেখানে গ্রাহকরা নিজেদের ব্যক্তিগত স্টাইলের সঙ্গে মানানসই গয়না খুঁজে নিতে পারবেন। এই নতুন স্টোরের মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকদের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে আমরা আশাবাদী।”