শীতের শুরুতেই দর্শকদের জন্য এক রোম্যান্টিক উপহার নিয়ে হাজির ছবির প্রধান অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গানের ভিডিওতে কিরণ মজুমদারের সঙ্গে রোম্যান্টিক অবতারে ধরা দিয়েছেন বিক্রম।গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘হুলিগানিজম’ খ্যাত দেবরাজ ভট্টাচার্য ও ইকশিতা মুখার্জি। উল্লেখ্য, ছবিতে অন্যতম মুখ্য ভূমিকাতেও অভিনয় করেছেন দেবরাজ।

গানটির সুরারোপ করেছেন দেবরাজ নিজেই এবং গানের কথা লিখেছেন জিৎ দত্ত।আগামী ৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘বাবা’।ছবির বিষয়বস্তু প্রসঙ্গে পরিচালক জিৎ চক্রবর্তী জানালেন, “বাবা ও সন্তানের মধ্যেকার চিরন্তন বন্ধন এবং সমাজে প্রতিনিয়ত ঘটে চলা এক গভীর সমস্যার কথা উঠে এসেছে এই ছবিতে। তবে কমার্শিয়াল ঘরানার সমস্ত উপাদান দিয়ে ছবিটিকে খুবই ইন্টারেস্টিংভাবে সাজিয়েছি আমরা। আশা করি, সকলের ভালো লাগবে।”
