সামাজিক লড়াইয়ের নতুন রূপরেখা: কলকাতায় মহাসমাবেশ করল ভারতীয় যুব মঞ্চ…
কলকাতায় সাড়ম্বরে আয়োজিত হলো ভারতীয় যুব মঞ্চের সর্বভারতীয় কর্মীসভা। রাজ্যের বিভিন্ন জেলা ও ভিনরাজ্য থেকে আসা হাজারো কর্মী ও সংগঠকের উপস্থিতিতে এই সভা এক বিশাল মিলনমেলায় পরিণত হয়। আগামী দিনে সংগঠনের রূপরেখা তৈরি এবং সামাজিক দায়বদ্ধতা পূরণের লক্ষ্যেই মূলত এই বিশেষ সভার ডাক দেওয়া হয়েছিল।কর্মীসভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী শিব নারায়ণ দাস, সহ-সভাপতি গোপাল সাউ, সম্পাদক সুমিত রায় এবং কোষাধ্যক্ষ শুভঙ্কর দে। এছাড়াও বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা অমিতাভ ভট্টাচার্য সহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজনেরা।সভাপতি শিব নারায়ণ দাস যুবসমাজকে সমাজসেবামূলক কাজে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান। শীর্ষ নেতৃবৃন্দ যৌথভাবে সংগঠনের আগামী দিনের বড় বড় কর্মসূচির পরিকল্পনা কর্মীদের সামনে তুলে ধরেন। সমাজসেবার নতুন অঙ্গীকার ও অভূতপূর্ব উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয় এই সফল কর্মীসভা।