প্রোমো লিঙ্ক: https://www.instagram.com/p/De_77D8u-M-/?hl=enকলকাতা, 30 অক্টোবর ২০২৬: ভূত মানেই কি ভয়? আলাপ করুন জিলিপির সঙ্গে – সাত বছরের এক খুদে, যার কর্তৃত্ব বাড়ির ‘বড় ঠাকরুন’-এর মতো, আর ঝুলিতে রয়েছে ভূতুড়ে কাণ্ডকারখানার নানান কৌশল! এক ঐতিহ্যবাহী বাঙালি জমিদারবাড়ির পটভূমিকায় তৈরি ‘ভূত গিন্নি জিলিপিলতা: From 1942’ নিয়ে আসছে ভুতুড়ে দুষ্টুমি, পরিবারের খামখেয়ালি সমীকরণ আর হাসির ফোয়ারা। সনি আট নিয়ে আসছে এই একেবারে নতুন, মজায় ভরা ভৌতিক কল্পকাহিনির ধারাবাহিক, ২৩ নভেম্বর থেকে সনি আট ও Sony LIV-এ।“বয়স মাত্র সাত, কিন্তু পরিচয়ে তিনি বাড়ির বড় ঠাকরুন!” আশি বছর পর ফিরে এসেছে সাত বছরের ভূত জিলিপি – নিজের পরিবারের দায়িত্ব আবারও সামলাতে সে প্রস্তুত। তার দুষ্টুমি আর সবাইকে শাসনে রাখার একেবারে নিজস্ব কায়দায় সে গোটা বাড়িটাকেই ওলটপালট করে দিতে চলেছে! ভুতুড়ে চমক আর মজার দুষ্টুমি থেকে শুরু করে অপ্রত্যাশিত মোড় এবং মন ছুঁয়ে যাওয়া আবেগঘন মুহূর্ত – জিলিপির আগমন নিয়ে আসবে হাসি, নাটকীয়তা, এক চিমটি দুষ্টুমি আর একরাশ ভালোবাসায় ভরা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু ব্যক্তিত্বে ভরপুর এক পরিবারের হাল যখন হাতে তুলে নেয় একটুকুনে ভূত, তখন যে বিশৃঙ্খলা আর মজার কাণ্ড ঘটতে দেরি হবে না, তা বলাই বাহুল্য!‘ভূত গিন্নি জিলিপিলতা: From 1942’-এর স্রষ্টা সাহানা দত্ত বলেন, “জিলিপির বয়স সাত বছর, কিন্তু তার নিজের ধারণা, বাড়ির অবিসংবাদিত বড় ঠাকরুন সে-ই! পরিবারের গিন্নি হিসেবে সবার দেখভাল করা তারই কর্তব্য বলে সে মনেপ্রাণে বিশ্বাস করে। আর সেখান থেকেই তৈরি হয় নানা মজার পরিস্থিতি। জিলিপির চরিত্রের সবচেয়ে সুন্দর দিক হল, তার দুষ্টুমি আর অতিপ্রাকৃত কাণ্ডকারখানার আড়ালে লুকিয়ে রয়েছে অনেকটা ভালোবাসা ও স্নেহ। ধারাবাহিকটির কেন্দ্রে একটি ভূত থাকলেও, এটি এমন একটি গল্প যা পরিবারের সবাই একসঙ্গে বসে দেখতে ও উপভোগ করতে পারবেন। জিলিপির জগৎকে পর্দায় জীবন্ত করে তুলতে আমাদের যতটা আনন্দ হয়েছে, দর্শকরাও তা দেখে ততটাই মজা পাবেন বলে আশা করি।”Missing Screw Manoranjan Pvt. Ltd.-এর প্রযোজনায় এবং সাহানা দত্ত ও রোহিত সামন্তের উদ্যোগে তৈরি এই ধারাবাহিকে জিলিপির চরিত্রে রয়েছেন শ্রীযোয়ী। পাশাপাশি রয়েছেন অভিজ্ঞ অভিনেতা কাঞ্চন মল্লিক (চন্দ্রমোহন), ভাস্কর বন্দ্যোপাধ্যায় (ক্ষীরমোহন) এবং সুভদ্রা মুখোপাধ্যায় (অবনী)। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পুষ্পিতা মুখোপাধ্যায় (চিন্ময়ী), সুমিত সমাদ্দার (মদনমোহন), চন্দ্রেয়ী দত্ত (গঙ্গা), সংঘশ্রী সিনহা (দালিয়া), ইন্দ্রনীল (সুধামোহন), প্রীতি বিশ্বাস (লাজবন্তী), অরিত্র দত্ত (ভানুপ্রতাপ), দেবর্ণা (রজনী), প্রীতি কুণ্ডু (কিউটি), সৌরভ (নীলয়), মধুরিমা (বিউটি), অনন্যা সেন (নলিনী) এবং চন্দ্রনিভা মুখোপাধ্যায় (ব্রজমোহন)। এছাড়াও রয়েছেন কৌশিকী (দিম্পি), সুপ্রদীপ খাটুয়া (ফুগলা) (ভোম্বল), জিয়ানা (মিষ্টি), ঋত্বিক (পাবলো) এবং প্রিয়াংশী (শেলি)।২৩ নভেম্বর থেকে সনি আট ও Sony LIV-এ শুরু হচ্ছে ‘ভূত গিন্নি জিলিপিলতা: From 1942- প্রস্তুত তো ভুতুড়ে মজার জন্য?
