২১ জুন বিশ্ব যোগ’ ও ‘সঙ্গীত’ দিবস পালন করবে ওঙ্কার নাথ মিশন।
যোগে মুক্তি মেলে, সঙ্গীতে মেলে শান্তি। আর এই যোগ এবং সঙ্গীত দিবস কে কেন্দ্র করে আগামী ২১ শে জুন সারা দেশের সঙ্গে ধর্মের আদর্শের আলোকে পালন করতে চলেছে ওঙ্কার নাথ মিশন । ডানলপ মোর সংলগ্ন মহা মিলন মঠে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষে আহবায়ক সৌরভ চক্রবর্তী জানালেন ভারতীয় সংস্কৃতি মেনে মহা মিলন মঠ সহ সারা রাজ্য জুড়ে চল্লিশ হাজার বুথে এই অনুষ্টানের আয়োজন করা হবে।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ওঙ্কার নাথ মিশনের মহারাজ কিঙ্কর বিঠঠল রামানুজ মহারাজ, পদ্মশ্রী বাউল সম্রাট পূর্ণদাস বাউল, পদ্মশ্রী তরুণ ভট্টাচার্য্য , শিক্ষবিদ লক্ষ্মী নারায়ণ শতপতি, সুব্রত রায় চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রিয়নাথ চট্টোপাধ্যায়, আহবায়ক সৌরভ চক্রবর্তি ও সৌরভ হালদার সহ বহু বিশিষ্ট গুণীজন।
