শিল্পচর্চায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন কনটাই(মেদিনীপুর) থেকে বিথীকা মিশ্র।
শিল্পচর্চায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন কনটাই(মেদিনীপুর) থেকে বিথীকা মিশ্র। তিনি সম্প্রতি Centre for Cultural Resources and Training (CCRT) Scholarship লাভ করেছেন।

ছোটবেলা থেকেই odissi nach এর প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল এবং নিয়মিত অনুশীলন ও গুরুজনদের তত্ত্বাবধানে তিনি নিজের প্রতিভাকে বিকশিত করেছেন।এই সাফল্য সম্পর্কে Bithika জানান, “CCRT Scholarship পাওয়া আমার কাছে অত্যন্ত গর্বের ও আনন্দের মুহূর্ত। এই সম্মান আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে শিল্পচর্চা করতে অনুপ্রাণিত করবে।”তিনি তাঁর এই অর্জনের জন্য পরিবার, গুরুজি smt satabdi mallick এবং সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে ভারতীয় সংস্কৃতি ও শিল্পকে বৃহত্তর মঞ্চে তুলে ধরাই তাঁর লক্ষ্য। তার এই সাফল্যতে দারুন খুশী তার বাবা অশোক কুমার মিশ্র, মা মুকুল মিশ্র।