কলকাতায় নতুন ‘গ্লোবাল ডেলিভারি অ্যান্ড এআই কম্পিটেন্সি সেন্টার’ উদ্বোধন করল এলটিএম**পশ্চিমবঙ্গের প্রতি এলঅ্যান্ডটি গ্রুপের দীর্ঘমেয়াদী অঙ্গীকার আরও সুদৃঢ় করল…
কলকাতা, ভারত – ২৭ আগস্ট, ২০২৬: বিশ্বের বৃহত্তম এন্টারপ্রাইজগুলোর বিজনেস ক্রিয়েটিভিটি পার্টনার এলটিএম, আজ কলকাতায় তাদের নতুন ‘গ্লোবাল ডেলিভারি অ্যান্ড এআই কম্পিটেন্সি সেন্টার’ উদ্বোধন করেছে।

এই পদক্ষেপটি পশ্চিমবঙ্গকে একটি কৌশলগত প্রযুক্তি ও উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এলঅ্যান্ডটি গ্রুপের দীর্ঘমেয়াদী অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে। কেন্দ্রটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী এস. এন. সুব্রহ্মণ্যন, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, লার্সেন অ্যান্ড টুব্রো এবং এলটিএম-এর শীর্ষ নেতৃত্বের সদস্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।কলকাতায় গ্লোবাল ডেলিভারি অ্যান্ড এআই কম্পিটেন্স সেন্টার স্থাপন ভারতে এলটিএম-এর বৃদ্ধির যাত্রায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আঞ্চলিক সম্প্রসারণ, দক্ষ প্রতিভা গড়ে তোলা এবং প্রযুক্তিগত উদ্ভাবনে সংস্থার ধারাবাহিক বিনিয়োগের প্রতিফলন ঘটেছে।

অত্যাধুনিক এই কেন্দ্রটি এলটিএম-এর ক্রমবর্ধমান গ্লোবাল ডেলিভারি সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির দক্ষ পেশাজীবীদের জন্য তৈরি করবে নতুন কর্মসংস্থানের সুযোগ।কলকাতার সুদৃঢ় শিক্ষা-পরিকাঠামো, দক্ষ প্রতিভার বিপুল সম্ভার এবং ক্রমবর্ধমান ডিজিটাল পরিকাঠামো, ভারতে এলটিএম-এর ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে শহরটিকে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য করে তুলেছে। এই নতুন কেন্দ্রটি সহযোগিতা, উদ্ভাবন এবং উন্নতমানের ডেলিভারির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে এলটিএম একদিকে যেমন বিশ্বজুড়ে তাদের ক্লায়েন্টদের আরও ভালোভাবে পরিষেবা দিতে পারবে, তেমনই অন্যদিকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গ দ্রুত প্রযুক্তি ও এআই-ভিত্তিক বিনিয়োগের জন্য এক পছন্দের গন্তব্য হয়ে উঠছে। কলকাতায় উপস্থিতি সম্প্রসারণের বিষয়ে এলটিএম-এর এই সিদ্ধান্ত মেধা, উদ্ভাবন এবং ডিজিটাল পরিকাঠামোয় আমাদের রাজ্যের সামর্থ্যকেই আরও সুদৃঢ় করে। আমরা এই বিনিয়োগকে স্বাগত জানাই এবং এটি আমাদের তরুণ সমাজ, প্রযুক্তিগত ইকোসিস্টেম ও অর্থনৈতিক প্রগতির জন্য যেসব নতুন সুযোগ তৈরি করবে, সে বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী।”শ্রী এস. এন. সুব্রহ্মণ্যন, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর, লার্সেন অ্যান্ড টুব্রো বলেন, “কলকাতায় এলটিএম-এর গ্লোবাল ডেলিভারি অ্যান্ড এআই কম্পিটেন্স সেন্টারের উদ্বোধন ভারতের প্রবৃদ্ধির যাত্রায় বিনিয়োগের ক্ষেত্রে এলঅ্যান্ডটি গ্রুপের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন। সম্ভাবনাময় নতুন অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করে আমরা উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর অগ্রগতি এবং সকলকে সঙ্গে নিয়ে অর্থনৈতিক উন্নয়নের আরও শক্ত ভিত গড়ে তুলতে সাহায্য করছি। এই গুরুত্বপূর্ণ মাইলফলকে পশ্চিমবঙ্গ সরকারের সাথে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।”শ্রী বেণু লাম্বু, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর, এলটিএম বলেন, “কলকাতার বিপুল দক্ষ প্রতিভার সম্ভার, সমৃদ্ধ শিক্ষাগত ঐতিহ্য এবং দ্রুত বিকশিত ডিজিটাল ইকোসিস্টেম শহরটিকে এলটিএম-এর জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গন্তব্য করে তুলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা যখন বিভিন্ন শিল্পক্ষেত্রকে নতুন রূপ দিচ্ছে, তখন কলকাতায় আমাদের ‘গ্লোবাল ডেলিভারি অ্যান্ড এআই কম্পিটেন্সি সেন্টার’ স্থানীয় মেধাকে কাজে লাগাতে, ভবিষ্যৎমুখী দক্ষতা তৈরি করতে এবং বিশ্বমানের ক্লায়েন্টদের জন্য উন্নত সমাধান প্রদান করতে সহায়তা করবে; যা একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রযুক্তি-নির্ভর অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”এলটিএম-এর নতুন গ্লোবাল ডেলিভারি অ্যান্ড এআই কম্পিটেন্স সেন্টার সংস্থার দেশজুড়ে ডেলিভারি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি, প্রতিভাবান পেশাজীবীদের কাছে নতুন সুযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগকেও আরও এগিয়ে নিয়ে যাবে। আঞ্চলিক কেন্দ্র, ডিজিটাল অবকাঠামো এবং কর্মীদের কাজের অভিজ্ঞতার মানোন্নয়নে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে এলটিএম এমন একটি ভবিষ্যৎমুখী কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ; যা মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করে, উদ্ভাবনকে ত্বরান্বিত করে এবং ক্লায়েন্ট ও স্থানীয় জনপদ উভয়ের জন্যই দীর্ঘমেয়াদী মূল্য ও সমৃদ্ধি তৈরি করে।