মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ভিআইপি রোড শোরুমে অনুষ্ঠিত হচ্ছে ‘আর্টিস্ট্রি’, সোনা, হীরা এবং মূল্যবান রত্নপাথরের গহনার এক বিশেষ প্রদর্শনী ও বিক্রয়। চিরন্তন সৌন্দর্যে ভরপুর প্রদর্শিত এই অলঙ্কারগুলি নিপুণ কারিগরদের সৃষ্টি। এই গহনাগুলি তাঁদের দক্ষতা এবং উদ্ভাবনী নৈপুণ্যের উজ্জ্বল দৃষ্টান্ত, যা এই প্রদর্শনীর মূলভাব ‘পরিধানযোগ্য শিল্পের অভিজ্ঞতা’-কে যথার্থ প্রমাণ করে।সন্ধ্যা তাইনানি (সভাপতি- ভিআইপি অঞ্চল মাহেশ্বরী মহিলা সমিতি। সমর চাঁদ গোস্বামী (শোরুম ম্যানেজার) ফ্রান্সিসকা ব্রহ্মচারী সহ মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ম্যানেজমেন্ট টিম, বিশিষ্ট অতিথি এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে ‘আর্টিস্ট্রি’ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।এই প্রদর্শনীতে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর বিশেষ ব্র্যান্ডগুলি—মাইন (MINE) – হীরার গহনা, এরা (ERA) – অপরিশোধিত হীরার গহনা, প্রেশিয়া (PRECIA) – মূল্যবান রত্নপাথরের গহনা, এথনিক্স (ETHNIX) – হস্তনির্মিত গহনা, স্টারলেট (Starlet) – শিশুদের এবং জুল (Zoul) – তরুণদের জন্য গহনার সংগ্রহ—উপস্থিত রয়েছে।

প্রদর্শনীটি ১২ই নভেম্বর থেকে ১৫ই নভেম্বর ২০২৬ পর্যন্ত মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ভিআইপি রোড শোরুমে চলবে। মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস “ওয়ান ইন্ডিয়া ওয়ান গোল্ড রেট” ক্যাম্পেইন শুরু করেছে, যার অধীনে ভারতের যেকোনো মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস স্টোরে গ্রাহকদের সেরা সোনার দাম দেওয়া হবে।এছাড়াও, এক্সক্লুসিভ অফার উপভোগ করুন! সমস্ত সোনা, আনকাট এবং রত্নপাথরের গহনার উপর ৩০% পর্যন্ত ম্যাকিং চার্জ ছাড়। হীরার মূল্যের উপর ৩০% পর্যন্ত ছাড়। অফারগুলি ১৫ই নভেম্বর, ২০২৬ পর্যন্ত বৈধ।

*শর্তাবলী প্রযোজ্য।মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সার্টিফাইড এবং দায়িত্বশীলভাবে সংগৃহীত হীরা ব্যবহার করে হীরার গহনা তৈরিতে বিশ্বাস, স্বচ্ছতা এবং গুণমানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ২৮-ধাপের গুণমান পরীক্ষার মাধ্যমে, ব্র্যান্ডটি উন্নত মানের গহনা নিশ্চিত করে। ২৮-পয়েন্ট গুণমান পরীক্ষার পর, প্রতিটি গহনা GIA এবং IGI সার্টিফিকেট পায়, যা এর বিশুদ্ধতা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করে। মালাবার আজীবন রক্ষণাবেক্ষণ, এক বছরের বিনামূল্যে বীমা এবং বাইব্যাক গ্যারান্টির মতো অতিরিক্ত পরিষেবা প্রদান করে। প্রতিটি পণ্যের একটি প্রাইস ট্যাগ থাকে যেখানে মোট ওজন, পাথরের ওজন এবং উৎপাদন খরচ বিস্তারিতভাবে উল্লেখ করা থাকে, যা হীরার ঔজ্জ্বল্যকে সকলের জন্য সহজলভ্য করে তোলে।
