কলকাতায় প্রথম স্টারবাকস রিজার্ভ® কফিহাউসের অভিজ্ঞতার স্বাদ এনে দিল টাটা স্টারবাকসকলকাতা, ৮ মে ২০২৬: টাটা স্টারবাকস
কলকাতায় তাদের প্রথম স্টারবাকস রিজার্ভ® স্টোর চালু করল। পাশাপাশি, এটিই ভারতে তাদের প্রথম রুফটপ স্টোর। ফলে শহরে এল কফির এক অনন্য ও উজ্জীবক অভিজ্ঞতা, সঙ্গে স্টারবাকসের সিগনেচার উষ্ণতা ও ব্র্যান্ড অভিজ্ঞতার নতুন সংযোগ।স্টারবাকস রিজার্ভ® দিচ্ছে এক বিশেষ কফি অভিজ্ঞতা, যেখানে রয়েছে বিরল জাতের কফি—ঐতিহ্যবাহী কারিগরিতে প্রস্তুত, এবং পরিবেশিত হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত এমন এক পরিসরে, যা সাজানো হয়েছে স্থানীয় বৈশিষ্ট্য অনুযায়ী। সারা বিশ্বে স্টারবাকস রিজার্ভ® স্টোরের সংখ্যা খুবই সীমিত। এগুলি এই ব্র্যান্ডের কফি কারিগরির সবচেয়ে এক্সক্লুসিভ ও যত্নসহকারে বাছাই করা প্রকাশ।

কলকাতার স্টারবাকস রিজার্ভ®-এ পাওয়া যাবে ছোট লটের বিরল কফি, যা সংগ্রহ করা হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এগুলি তৈরি করা হচ্ছে বিভিন্ন কারিগরিতে—যেমন সাইফন, পোর-ওভার এবং কেমেক্স পদ্ধতি। সঙ্গে থাকছে বাছাই করা খাদ্যতালিকা, যেখানে স্থানীয় রুচির সঙ্গে মিল রেখে তৈরি পদ যেমন রয়েছে, তেমনি রয়েছে ক্ল্যাসিক্যাল পছন্দের আইটেমও।

স্থানীয় প্রিয় পদগুলির মধ্যে রয়েছে কলকাতা চিকেন চাপ পিৎজা, যা পরিবেশন করা হয়েছে নতুন কায়দায়। এছাড়াও থাকছে ড্যানিশ পেস্ট্রি যেমন মাশরুম ফেটা, কি লাইম পাই, অ্যাপল পাই, তাজা বেক করা রুটি—মাল্টিগ্রেন সিড, সিয়াবাট্টা ও রাই—সঙ্গে বাছাই করা ক্রোসাঁ স্যান্ডউইচ, পিৎজা এবং সাওয়ারডো টোস্ট। সবকিছুর সঙ্গেই মিলবে রিজার্ভ® কফির অভিজ্ঞতা।এই খাদ্যতালিকাকে আরও সমৃদ্ধ করতে থাকছে স্টারবাকস রিজার্ভ®-এর বিশেষ পানীয়—কফি-ফরওয়ার্ড ইতালীয় শাকেরাতো বিয়ানকো ওভার আইস থেকে শুরু করে সুগন্ধি ভ্যানিলা বিন লাট্টে পর্যন্ত। প্রতিটি পানীয় এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রিমিয়াম কফির গভীরতা, মসৃণতা ও চরিত্রকে উজ্জ্বলভাবে তুলে ধরা যায়—একইসঙ্গে সতেজতা ও আনন্দের অনুভূতি এনে দিতে।এই স্টোরের ডিজাইনের অনুপ্রেরণা কলকাতার শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। উষ্ণ কাঠের রঙ, ব্রোঞ্জের ব্যবহার, স্তরবিন্যস্ত গঠন ও জ্যামিতিক নকশায় ফুটে উঠেছে বেঙ্গল আর্টের ছাপ। এর ফলে তৈরি হয়েছে এমন এক পরিসর, যেখানে কফির সূক্ষ্ম কারিগরি ও শহরের ছন্দ মিলেমিশে গেছে। রুফটপ অবস্থান এই অভিজ্ঞতায় আরও একটি বিশেষ মাত্রা যোগ করেছে—যা গ্রাহকদের জন্য একইসঙ্গে আবেগঘন ও স্মরণীয় হয়ে ওঠে।স্টারবাকস রিজার্ভ® কফিহাউসের উদ্বোধনে টাটা স্টারবাকসের সিওও আদৃত মিশ্র বলেন, ‘কলকাতায় আমাদের প্রথম স্টারবাকস রিজার্ভ® স্টোরের উদ্বোধন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ভারতে আমরা কফিহাউস অভিজ্ঞতাকে ক্রমাগত নতুনভাবে গড়ে তুলছি। স্টারবাকস রিজার্ভ®-এ প্রতিফলিত হচ্ছে আমাদের কফির ঐতিহ্য ও কারিগরির গভীরতা। বিরল কফি, শিল্পসম মানের ব্রুইং পদ্ধতি, সুচিন্তিত খাদ্যতালিকা এবং কলকাতার সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় থেকে অনুপ্রাণিত ডিজাইনের মাধ্যমে এই স্টোর একটি জীবন্ত অভিজ্ঞতা তৈরি করছে। এটিই ভারতে আমাদের প্রথম রুফটপ রিজার্ভ® স্টোর, যা আমাদের সুযোগ দিচ্ছে এক উষ্ণ ও আরামদায়ক পরিবেশ গড়ে তুলতে—যা এই শহরের জন্য বিশেষ এবং গ্রাহকদের জন্য স্টারবাকস অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলবে।’কলকাতায় স্টারবাকস রিজার্ভ® গ্রাহকদের জন্য খোলা থাকবে ৯ মে ২০২৬ থেকে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত।