*বড়োপর্দায় নতুন জুটি। ত্রিকোণ প্রেমের গল্পে “শিউলি”। ছবিতে মুখ্য চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী, টুইংকেল ও রাসিল। প্রকাশ্যে চরিত্র লুক।
*নতুন জুটি নিয়ে বড়োপর্দায় সিনেমা আনছেন পরিচালক বাবাই সেই। নতুন ভাবনা ও অন্য ধরনের গল্প নিয়ে আসছে “শিউলি”। বাংলা ও সাউথ ইন্ডিয়ার কালচারের এক অনন্য মেলবন্ধনে তৈরি এক প্রেমের গল্প ফুটে উঠবে ছবিতে।

ছবির মূখ্য চরিত্রে অভিনয় করছেন টুইংকেল বড়ুয়া, রাসিল, সুদীপ্তা চক্রবর্তী ও আরশি সেন। ছবিতে টুইংকেল বড়ুয়া কে দেখা যাবে শিউলি চরিত্রে, রাসিল কে দেখা যাবে শিবু ও সুদিপ্তা চক্রবর্তী কে দেখা যাবে তৃনা চরিত্রে। ছবিতে দেখানো হয়েছে বাঙালি মেয়ে ও সাউথ ইন্ডিয়ার এক ছেলের প্রেমের কাহিনী। ভাষা আলাদা হলেও প্রেম, ভালোবাসা যে মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটাই ফুটে উঠবে এই ছবিতে। অন্যদিকে ছবিতে দেখানো হয়েছে তিনজন বন্ধুত্বের গল্প। ছবির গল্প অনেকটাই ত্রিকোন প্রেমের। ভালোবাসা, বন্ধুত্ব এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন ছবি “শিউলি”।

ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান। গানে কণ্ঠ দিয়েছেন গায়ক প্রশমিতা পাল, পটা, অদ্রিজ ঘোষ, সৌভিক কর। ছবিতে মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করছেন প্রীতম দেব। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে। পরিচালক বাবাই সেন জানান “আমি বরাবরই নতুন কনসেপ্ট ও ভিন্ন ধরনের গল্প বলতে ভালোবাসি। তাই দুটি ভাষার প্রেমের গল্প তৈরি করেছি এই ছবি। নতুন গল্প ও নতুন মুখ নিয়ে যদি ভালো সিনেমা বানানো যায়, তাহলে দর্শকদের থেকে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়, কিন্তু সেটার জন্য কনটেন্ট খুব গুরুত্বপূর্ণ। এখন ইন্ডাস্ট্রি তে নতুন ছেলে মেয়েদের প্রযোজন, তারা ভালো গল্প ও ভালো অভিনয় উপহার দিতে পারে। তেমন “শিউলি” আমার কাছে অনেকটা চ্যালেঞ্জের প্রজেক্ট। নতুন জুটি ও নতুন গল্প উপহার দেবো, সেই নিয়ে খুব আশাবাদী”।খুব তাড়াতাড়ি বড়োপর্দায় ছবিটি মুক্তি পাবে প্রযোজক সুস্মিতা আধিকারী ও নাজিম মুন্সির যৌথ প্রযোজনাতে। *বড়োপর্দায় নতুন জুটি। ত্রিকোণ প্রেমের গল্পে “শিউলি”। ছবিতে মুখ্য চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী, টুইংকেল ও রাসিল। প্রকাশ্যে চরিত্র লুক।*নতুন জুটি নিয়ে বড়োপর্দায় সিনেমা আনছেন পরিচালক বাবাই সেই। নতুন ভাবনা ও অন্য ধরনের গল্প নিয়ে আসছে “শিউলি”। বাংলা ও সাউথ ইন্ডিয়ার কালচারের এক অনন্য মেলবন্ধনে তৈরি এক প্রেমের গল্প ফুটে উঠবে ছবিতে। ছবির মূখ্য চরিত্রে অভিনয় করছেন টুইংকেল বড়ুয়া, রাসিল, সুদীপ্তা চক্রবর্তী ও আরশি সেন। ছবিতে টুইংকেল বড়ুয়া কে দেখা যাবে শিউলি চরিত্রে, রাসিল কে দেখা যাবে শিবু ও সুদিপ্তা চক্রবর্তী কে দেখা যাবে তৃনা চরিত্রে। ছবিতে দেখানো হয়েছে বাঙালি মেয়ে ও সাউথ ইন্ডিয়ার এক ছেলের প্রেমের কাহিনী। ভাষা আলাদা হলেও প্রেম, ভালোবাসা যে মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটাই ফুটে উঠবে এই ছবিতে। অন্যদিকে ছবিতে দেখানো হয়েছে তিনজন বন্ধুত্বের গল্প। ছবির গল্প অনেকটাই ত্রিকোন প্রেমের। ভালোবাসা, বন্ধুত্ব এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন ছবি “শিউলি”।ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান। গানে কণ্ঠ দিয়েছেন গায়ক প্রশমিতা পাল, পটা, অদ্রিজ ঘোষ, সৌভিক কর। ছবিতে মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করছেন প্রীতম দেব। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বাইরে। পরিচালক বাবাই সেন জানান “আমি বরাবরই নতুন কনসেপ্ট ও ভিন্ন ধরনের গল্প বলতে ভালোবাসি। তাই দুটি ভাষার প্রেমের গল্প তৈরি করেছি এই ছবি। নতুন গল্প ও নতুন মুখ নিয়ে যদি ভালো সিনেমা বানানো যায়, তাহলে দর্শকদের থেকে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়, কিন্তু সেটার জন্য কনটেন্ট খুব গুরুত্বপূর্ণ। এখন ইন্ডাস্ট্রি তে নতুন ছেলে মেয়েদের প্রযোজন, তারা ভালো গল্প ও ভালো অভিনয় উপহার দিতে পারে। তেমন “শিউলি” আমার কাছে অনেকটা চ্যালেঞ্জের প্রজেক্ট। নতুন জুটি ও নতুন গল্প উপহার দেবো, সেই নিয়ে খুব আশাবাদী”।খুব তাড়াতাড়ি বড়োপর্দায় ছবিটি মুক্তি পাবে প্রযোজক সুস্মিতা আধিকারী ও নাজিম মুন্সির যৌথ প্রযোজনাতে।