নারীর অসহায়তা, অপরাধের অন্ধকার এবং দেবীশক্তির রহস্যময় আবির্ভাব—এই তিনের মেলবন্ধনে নতুন চমক নিয়ে আসছে দেবলীনা দানা পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘অন্তিমা’। লীনা’স প্রোডাকশন হাউসের প্রযোজনায় এবং ফোকাস মুভিজ কলকাতার সহ-প্রযোজনায় তৈরি এই ছবির প্রথম পোস্টারেই ধরা পড়েছে এক ভয়াল অথচ রহস্যময় আবহ। এক তরুণীর আর্তি কি শেষ পর্যন্ত দেবী কালীর আবির্ভাবের পথ খুলে দেবে? অন্যায়ের বিরুদ্ধে কীভাবে এগোবে এই কাহিনি? আপাতত উত্তর অজানা। শীঘ্রই ‘Focus Movies Kolkata’-র ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে এই স্বল্পদৈর্ঘ্যের ছবি। ফলে ছবির রহস্যময় কাহিনি পর্দায় দেখার জন্য দর্শকদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না বলাই বাহুল্য।এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন বিপাশা ব্যানার্জি, শুভজিৎ চৌধুরী এবং মিতালি মণ্ডল।অপরাধের ভয়াবহতা, এক নারীর অসহায়তা এবং সম্ভাব্য অলৌকিক মোড়—সব মিলিয়ে ‘অন্তিমা’ দর্শকদের সামনে কোন বার্তা তুলে ধরবে, সেটাই এখন দেখার।
