আজ থেকে ক্লিকে নতুন ছবি ‘তবু মনে রেখো’…..
*মাতৃহারা এক তরুণী, যার শরীরে থাবা বসিয়েছে মরণব্যাধি লিউকিমিয়া। জীবনপ্রদীপ নিভে যাওয়ার আগেই নিজের অপূর্ণ স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখতে চায় সে। আর সেই ব্যাকুলতা থেকেই শুরু হয় হিমাচল প্রদেশের উদ্দেশ্যে এক নতুন পথচলা।

এই আবেগঘন ও হৃদয়স্পর্শী গল্প নিয়ে আসছে নতুন বাংলা সিনেমা ‘তবু মনে রেখো’ ক্লিক ও টি টি প্ল্যাটফর্মে।ঝুমা ভৌমিক ও নওয়াজ শরিফ মণ্ডলের যৌথ পরিচালনায় তৈরি হয়েছে ছবিটি। এছাড়া সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন বিশাল পাল ও তুহিন সিনহা। প্রযোজনায় রয়েছেন বিশাল পাল।ট্রেন সফর থেকে শুরু হওয়া ছোট ছোট মন ছুঁয়ে যাওয়া মুহূর্তগুলো দর্শকের হৃদয় দোলা দেবে।

গল্পে রয়েছে প্রেমের নতুন মাত্রা এবং দারুণ এক টুইস্ট। নায়িকার জীবনের এই শেষ ইচ্ছার দৌড়ে তার ভালোবাসা কি পরিণতি পাবে? নাকি ভাগ্য অন্য কিছু লিখেছে? সেটাই এই ছবির মূল ক্লাইম্যাক্স।ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ ঘোষ ও লাবণী পাড়ুই। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রকি, অনিরুদ্ধ ভট্টাচার্য, শুভঙ্কর দাস-সহ অনেককে। উত্তর ভারতের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া শিমলা, মানালি, মান্ডি ও শিসু টাউনে ঘুরে ঘুরে হয়েছে ছবির শুটিং। দৃশ্যপটকে ক্যামেরাবন্দি করেছেন চিত্রগ্রাহক অভিজিৎ সাহা ও শুভদীপ চট্টোপাধ্যায়।প্রেম, বিরহ আর বাঁচার অদম্য ইচ্ছার টানাপোড়েনে তৈরি সিনেমাটি বাংলা চলচ্চিত্রের দর্শকদের জন্য হতে চলেছে এক স্মরণীয় অভিজ্ঞতা। *১৫ সেপ্টেম্বর* থেকে’তবু মনে রেখো’ দেখা যাবে জনপ্রিয় *ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে ।*