হার না মানা লড়াই করবে নায়িকা অমৃতা…
গত বছর মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘ঝড়’। অভিনয় করেছিলেন অমৃতা ও বনি সেনগুপ্ত।অসামান্য সাফল্যের পর এই বছরেও অমৃতা তাঁর নতুন ছবিতে নতুন রূপে দেখা দিতে চলেছেন।

গণেশ চতুর্থীতে পূজা দিয়ে নতুন ছবির কথা ঘোষণা করেছেন পি , এস এন্টারটেইনমেন্টের পক্ষে প্রযোজক পম্পা সাহা।এক নারীর অসামান্য লড়াই এবং তাকে ঘিরেই নানান স্বপ্ন দেখা এবং হার মানা হার কাহিনী নিয়েই আপাতত ব্যস্ত প্রোডাকশন ইউনিট। অমৃতার সঙ্গে নতুন জুটিতেও থাকছে আরও এক চমক।এছাড়াও টলিউডের খ্যাতনামা শিল্পীদের নিয়ে পম্পা সাহা প্রযোজিত এই ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হবে।বহির্দৃশ্য গ্রহণ এবং সঙ্গীতেও থাকছে নতুন চমক।