কলকাতায় আয়োজিত হলো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র “ম্যায় ফিরে আসুঙ্গা”-র বিশেষ প্রদর্শনী।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অতিউল ইসলাম, পাশাপাশি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা Prosenjit Chatterjee-সহ চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, শিল্পী ও অতিথিবৃন্দ।ছবির প্রদর্শনীকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। উপস্থিত অতিথিরা ছবির গল্প, নির্মাণশৈলী এবং অভিনয়ের প্রশংসা করেন। পরিচালক অতিউল ইসলাম জানান, দর্শকদের জন্য একটি আবেগঘন ও অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিতে।

অনুষ্ঠানে কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ছবিটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে।চলচ্চিত্রপ্রেমীদের কাছে “ম্যায় ফিরে আসুঙ্গা” যে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে, তারই ইঙ্গিত মিলল এই জাঁকজমকপূর্ণ বিশেষ প্রদর্শনীতে।