বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ধারার কাজ করে চলা ব্যক্তিত্বদের সম্মানিত করতে অভিষিক্তা কালচারাল ইউনিট ও ইনার আই আয়োজন করতে চলেছে — “বঙ্গ শিরোপা সম্মান ২০২৬”__
_____________________________________________১ জুন, ২০২৬, কলকাতা প্রেস ক্লাব — শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ, মানবকল্যাণ, সাহিত্য, সংস্কৃতির বিভিন্ন ধারা, চিত্রকলা ভাস্কর্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বাংলার বহু মানুষ নিবিষ্ট সাক্ষর রেখে চলেছেন। আমাদের চারপাশে এমন বহু ব্যক্তিত্ব আছেন, যারা বহু প্রতিবন্ধকতা পেরিয়ে সাফল্যের শিখর ছুঁয়ে আজ নিজ নিজ ক্ষেত্রে স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত। এই সব মানুষদের স্বীকৃতি দিতেই অভিষিক্তা কালচারাল ইউনিট ও ইনার আই আয়োজন করতে চলেছে — *“বঙ্গ শিরোপা সম্মান ২০২৬”*।

আগামী ১৪ জুন, ২০২৬, ফণীভূষণ বিদ্যাবিনোদ মঞ্চ, বাগবাজার, কলকাতায় সমাজের সেই সব সবিশেষ ব্যক্তিত্বদের অন্বেষণ করে এই সম্মানে ভূষিত ও পুরস্কৃত করা হচ্ছে। এই উপলক্ষ্যে ১ জুন, ২০২৬ কলকাতা প্রেস ক্লাবে অভিষিক্তা কালচারাল ইউনিট ও ইনার আই আয়োজন করেছে এক সাংবাদিক সম্মেলনের। সেখানে বিশিষ্ট অতিথি মাননীয় ড. পবিত্র সরকারের উপস্থিতিতে উদ্বোধন হল “বঙ্গ শিরোপা সম্মান ২০২৬” —এই সম্মাননা অনুষ্ঠানের। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এই সম্মানে সম্মানিত হবেন যাঁরা, সেই বিশিষ্ট ব্যক্তিরাও।

তাঁদের পরিচয় পর্বের পাশাপাশি এই দিন উন্মোচিত হল তাঁদের সাফল্যের পেছনের কাহিনী নিয়ে লেখা “সাফল্যের সাতকাহন” বইয়ের প্রচ্ছদ। এই বই প্রকাশিত হবে ১৪ জুন ২০২৬ মূল সম্মাননা অনুষ্ঠানের দিন। সেদিনও উপস্থিত থাকবেন বাংলার বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।