তুলোচাষিদের জন্য বেয়ারের নতুন কীটনাশক ‘ট্রান্স™’
কলকাতা, ২২ জুলাই, ২০২৬: তুলো চাষে চোষা পোকার আক্রমণ মোকাবিলায় বেয়ার বাজারে আনল নতুন প্রজন্মের কীটনাশক ট্রান্স™। জাবপোকা, শোষকপোকা এবং সাদা মাছির বাচ্চার মতো ক্ষতিকর চোষা পোকা দমনে এই নতুন সমাধান ছোট ও প্রান্তিক চাষিদের আরও কার্যকর সুরক্ষা দেবে বলে সংস্থার দাবি।ট্রান্স™-এ রয়েছে দুটি পরিপূরক আধুনিক রসায়নের সমন্বয়, যা দ্বিমুখী পদ্ধতিতে কাজ করে গাছের পাতার উভয় দিকেই সুরক্ষা প্রদান করে। এটি শুধু বিদ্যমান পাতাই নয়, নতুন গজানো পাতাকেও সুরক্ষিত রাখে। বৃষ্টিতে সহজে ধুয়ে যায় না এবং প্রয়োগের দুই ঘণ্টার মধ্যেই কার্যকারিতা শুরু করে। একই সঙ্গে এটি সুসংহত কীটনাশক ব্যবস্থাপনা (IPM)-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।চোষা পোকার আক্রমণে তুলোর ফলন ও গুণমান কমে যায় এবং বারবার কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয়। ট্রান্স™ দ্রুত পোকার খাদ্যগ্রহণ বন্ধ করে, পাতাকে সুস্থ রাখে এবং পুনঃপুন স্প্রে করার প্রয়োজন কমিয়ে ফলন ও লাভজনকতা বাড়াতে সাহায্য করে।মোহন বাবু, চিফ অপারেটিং অফিসার, ইন্ডিয়া, ক্রপ সায়েন্স ডিভিশন, বেয়ার বলেন, ‘বেয়ারে উদ্ভাবন শুরুই হয় কৃষকেরা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সেদিকে লক্ষ্য রেখে। নানা ধরনের শোষক পোকার মোকাবিলা করা এখন ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারঁণ নানা ধরনের পোকার প্রাদুর্ভাব হচ্ছে। সেই সব পোকা ক্রমশ বেশি বেশি করে কীটনাশক প্রতিরোধী হয়ে উঠছে। এসবের মোকাবিলায় দুটি পরস্পরের পরিপূরক কাজকে একটা মাত্র উদ্ভাবনমূলক সমাধানসূত্রে গেঁথে ফেলেছে ট্রান্স। এতে কীটনাশক কাজ করছে আরও কার্যকরভাবে এবং আরও সুস্থায়ীভাবে। ফলে ফসলের স্বাস্থ্য আরও ভাল রাখতে পারছেন কৃষকেরা এবং উৎপাদনশীলতা ও মুনাফা, দুটোই বৃদ্ধি পাচ্ছে।’২০২৬ সালের জুলাই থেকে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু ও কেরল-সহ দেশের প্রধান তুলো উৎপাদনকারী রাজ্যগুলিতে ট্রান্স™ ১০০ মিলিলিটার, ২২০ মিলিলিটার এবং ৫০০ মিলিলিটার প্যাকে পাওয়া যাবে।